1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
মিয়ানমারের অভ্যন্তরে ধারাবাহিক মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন | সকালের খবর ২৪
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ে এবার হারানো দুর্গ ফিরে পেল বিএনপি বিএনপির ভূমিধস বিজয়ে জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অভূতপূর্ব বিজয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের অভিনন্দন পটুয়াখালীতে বিএনপি’র মিলাদ – দোয়া অনুষ্ঠিত পটুয়াখালীতে সাবেক উপজেলা চেয়ারম্যান সহ ৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নড়াইলে বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ রাজস্থলীতে বিজয় হলেন ধানের শীষের প্রতীক দীপেন দেওয়ান ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনঃ নির্বাচনের দাবি আমিনুল হকের

মিয়ানমারের অভ্যন্তরে ধারাবাহিক মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ২২৪ বার পঠিত

মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারের “লাল কাইন্দা” নামক স্থানে স্থলমাইন বিস্ফোরণে আবারও এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বিস্ফোরণে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।বৃহস্পতিবার (২৬ জুন) রাত আনুমানিক ৯টা ২৫ মিনিটে তুমব্রু পশ্চিমকুল সীমান্ত পিলার ৩৩–৩৪ এর মধ্যবর্তী “লাল কাইন্দা” এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।এলাকাবাসীর বরাতে জানা যায়, ওই স্থানে আরাকান আর্মির পুঁতে রাখা একটি স্থলমাইন বিস্ফোরিত হলে তাৎক্ষণাত ভয়াবহ শব্দ ভেসে আসে। এলাকাবাসী জানান সেখানে আরাকান আর্মির পুতে রাখা একটি স্থলমাইন ভয়াবহ বিস্ফোরণের শব্দ অনুভূত হয়।বিস্ফোরণে তার চিৎকার শুনে এপার থেকে দুই যুবক ঘটনাস্থলে ছুটে যান। তারা আহত যুবককে উদ্ধার করে গাড়িতে তুলে উখিয়ার কুতুপালং এম, এস, এফ,হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।আহত যুবকের নাম ইউনুছ (২৫), তিনি কুতুপালং। রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত এবং এজাহার হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, কিছু চোরাকারবারি দেশীয় পণ্য মিয়ানমারে পাচারের সময় আরাকান আর্মি কর্তৃক নির্দেশিত পথ না মেনে অন্য রুটে যাওয়ার চেষ্টা করায় এই দুর্ঘটনা ঘটেছে।ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল জানান,“মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছে, আমরা বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD