1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
মালয়েশিয়া ফেরত ৩ প্রবাসী জঙ্গি নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা | সকালের খবর ২৪
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে জমিজমা নিয়ে বিরোধ ২ নারীসহ ৩জনকে পিটিয়ে জখম গর্জনিয়া ফাঁড়ী পুলিশের অভিযানে ২৫ টি মোবাইল ফোন ও সিএনজিসহ ৪ যুবক আটক নাকুগাঁও সীমান্ত দিয়ে দেশে ফিরলেন কুড়িগ্রামের ৬ মৎস্যজীবী গাজীপুর-১ আসন কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী মোরেলগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক দূর্নীতি দিবস মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত ‎পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালিত ‎ আটঘরিয়ায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ বিজিবির অভিযানে ৪কোটি টাকার মাদক অস্ত্র-চোরাচালান কৃত পন্য জব্দ

মালয়েশিয়া ফেরত ৩ প্রবাসী জঙ্গি নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • প্রকাশিতঃ রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৯৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

মালয়েশিয়া থেকে দেশে ফেরত পাঠানো ৩ জনের জঙ্গি সংশ্লিষ্টতা নেই। ভিসার মেয়াদ শেষ হওয়ায় তাদের ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভিসার মেয়াদ শেষ হওয়ায় মালয়েশিয়া সরকার তাদেরকে ফেরত পাঠিয়েছে। ওই দেশের পুলিশ যেটা দাবি করেছে, সে ব্যাপারে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। মালয়েশিয়া থেকে সরকারি পর্যায়ে কোনো মেসেজ পাওয়া যায়নি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে কোনো ধরনের জঙ্গি নেই। আপনাদের সহযোগিতায় জঙ্গি নির্মূল করা হয়েছে। আপনাদের ক্রেডিট সবচেয়ে বেশি। গত ১০ মাসে জঙ্গি নিয়ে কোনো তথ্য আপনারা দিতে পেরেছেন? যেহেতু জঙ্গি নাই, আপনারা তথ্য দিতে পারেননি। আগে ছিল, আপনারা তথ্য দিয়েছেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের আন্দোলনের ফলে রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত হয়। কী পরিমাণ বাধাগ্রস্ত হয়েছে এবং এখন সেটি সচল রয়েছে কিনা, সেটি জানার জন্যই রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন করা হয়েছে।

 

ডিআই/এসকে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD