1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
মামলাবাজ নারীর ফাঁদে সাবেক ব্যাংক কর্মকর্তা | সকালের খবর ২৪
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে জমিজমা নিয়ে বিরোধ ২ নারীসহ ৩জনকে পিটিয়ে জখম গর্জনিয়া ফাঁড়ী পুলিশের অভিযানে ২৫ টি মোবাইল ফোন ও সিএনজিসহ ৪ যুবক আটক নাকুগাঁও সীমান্ত দিয়ে দেশে ফিরলেন কুড়িগ্রামের ৬ মৎস্যজীবী গাজীপুর-১ আসন কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী মোরেলগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক দূর্নীতি দিবস মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত ‎পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালিত ‎ আটঘরিয়ায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ বিজিবির অভিযানে ৪কোটি টাকার মাদক অস্ত্র-চোরাচালান কৃত পন্য জব্দ

মামলাবাজ নারীর ফাঁদে সাবেক ব্যাংক কর্মকর্তা

  • প্রকাশিতঃ রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১২৬ বার পঠিত

নুরুল আমিন ভূঁইয়া দুলাল নিজস্ব প্রতিবেদক :লক্ষ্মীপুরের রায়পুরে এক মামলাবাজ নারীর মিথ্যা মামলার ফাঁদে পড়েছেন কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্বাস উদ্দিন রতন। রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই ষড়যন্ত্র করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

রবিবার (৯ নভেম্বর) সকালে গণমাধ্যমের কাছে অভিযোগ করে রতন বলেন, স্থানীয় একটি কুচক্রী মহল আমার সামাজিক অবস্থান ধ্বংস করতে দীর্ঘদিন ধরে অপপ্রচার চালাচ্ছে। তারা আদালতে ভুয়া ও প্রমাণবিহীন মামলা দায়ের করেছে।

রায়পুর পৌরসভার নতুনবাজার এলাকার বাসিন্দা আব্বাস উদ্দিন রতন কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা । সম্প্রতি এক নারী ও তার পৃষ্ঠপোষক গোষ্ঠী তার বিরুদ্ধে সন্তান স্বীকৃতি দাবি করে আদালতে মামলা দায়ের করে।

তবে আদালত সূত্রে জানা যায়, একই বিষয়ে পূর্বে দায়ের করা মামলাটি আদালত খারিজ করে দিয়েছিল। পরবর্তীতে পুনরায় ভিন্ন কৌশলে রতনের সুনাম ক্ষুণ্ণের চেষ্টা চলছে। স্থানীয়ভাবে অনুসন্ধান করে জানা গেছে, ওই নারী একসময় রতনের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন। সেই সূত্রে তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের গল্প বানিয়ে ব্ল্যাকমেইলের চেষ্টা চালায় একটি কুচক্রী চক্র। পরবর্তীতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই নারীকে দিয়ে নতুন মামলা করানো হয়।

রতনের দাবি, মসজিদ কমিটিতে পদ না দেওয়াকে কেন্দ্র করে রায়পুর পৌর বিএনপির সাবেক সদস্য সেলিম আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছে। আমি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, সমাজে আমার একটি অবস্থান আছে। কিন্তু কিছু মানুষ সেই অবস্থানকে নষ্ট করার জন্য মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে। আগের মামলাগুলো আদালত খারিজ করেছে। আমি আল্লাহর ওপর আস্থা রাখি—সত্য একদিন প্রমাণিত হবেই।স্থানীয় বাসিন্দা নুরুল আমীন বলেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে রতনের সামাজিক মর্যাদা নষ্টের পাঁয়তারা করছে।

এদিকে একাধিক আইনজীবীর দাবি, মামলার নথিপত্র ও সাক্ষ্যপ্রমাণে অসঙ্গতি ও জালিয়াতির চিহ্ন স্পষ্ট। ফলে মামলাটি ভুয়া প্রমাণিত হওয়ার সম্ভাবনা প্রবল।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD