1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
মাভাবিপ্রবি ইসলামি ছাত্র আন্দোলনের নেতৃত্বে রেজাউল-সাব্বির | সকালের খবর ২৪
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ে এবার হারানো দুর্গ ফিরে পেল বিএনপি বিএনপির ভূমিধস বিজয়ে জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অভূতপূর্ব বিজয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের অভিনন্দন পটুয়াখালীতে বিএনপি’র মিলাদ – দোয়া অনুষ্ঠিত পটুয়াখালীতে সাবেক উপজেলা চেয়ারম্যান সহ ৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নড়াইলে বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ রাজস্থলীতে বিজয় হলেন ধানের শীষের প্রতীক দীপেন দেওয়ান ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনঃ নির্বাচনের দাবি আমিনুল হকের

মাভাবিপ্রবি ইসলামি ছাত্র আন্দোলনের নেতৃত্বে রেজাউল-সাব্বির

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২৩৫ বার পঠিত

ইমতিয়াজ আহমেদ ইমন, ‎মাভাবিপ্রবি প্রতিনিধি:ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে ২ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

‎নতুন কমিটিতে আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শেখ মুহাম্মাদ রেজাউল করীম এবং সদস্য সচিব হয়েছেন একই বিভাগের শিক্ষার্থী সাকলাইন এহসান সাব্বির।

‎এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেন ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুফতি ইউসুফ আহমাদ মানসুর ও সাধারণ সম্পাদক শেখ মাহবুবুর রহমান নাহিয়ান।

‎নবনির্বাচিত আহবায়ক শেখ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, “আমরা ইসলামি ছাত্র আন্দোলনের মূল আদর্শকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ে একটি আদর্শ ও নৈতিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করবো। ইসলামী মূল্যবোধ, শিক্ষার্থীদের অধিকার ও সচেতনতা বৃদ্ধিতে আমরা সচেষ্ট থাকবো।”

‎সদস্য সচিব সাকলাইন এহসান সাব্বির, “আমরা মাভাবিপ্রবির শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ। ইসলামী চেতনায় গড়ে উঠা একজন আদর্শ নাগরিক হিসেবে নিজেদের তৈরি করতে এবং অন্যদের সেই পথে আহ্বান জানাতে আমরা কাজ করে যাব।”অতি দ্রতই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানান নেতারা।

‎ক্যাপশন:বাম পাশে আহ্বায়ক ডান পাশে সদস্য সচিব

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD