

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
মানিকগঞ্জ জেলা পুলিশের আয়োজনে বিশেষ অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। তিনি সভায় উপস্থিত কর্মকর্তাদের পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন এবং নিষ্ঠার সঙ্গে প্রতিটি দায়িত্ব পালনের দিকনির্দেশনা দেন।
পরবর্তীতে ডিআইজি রেজাউল করিম মল্লিক মানিকগঞ্জ জেলা পুলিশ লাইন্সের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বিশেষ কল্যাণ সভা, যেখানে জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জ এবং সদস্যবৃন্দ সরাসরি তাদের সমস্যাগুলো তুলে ধরেন। একটি উন্মুক্ত পরিবেশে, আন্তরিকতার সাথে সমস্যাগুলোর শুনানি হয় এবং ডিআইজি মহোদয় তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ প্রদান করেন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার পুলিশ সুপারসহ জেলার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ। এছাড়াও তিনি মানিকগঞ্জ জেলা বিশেষ শাখা পরিদর্শন করেন।
ডিআই/এসকে