1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
মানবিক বাংলাদেশ গড়তে ঐক্যের আহ্বান আমিনুল হকের | সকালের খবর ২৪
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলীতে আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে সন্তুষ্টির হাসি রাজঘাটে দেশনেত্রী বেগম  খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত অফিস কর্তৃক আয়োজিত গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান মাদারীপুরে গণমাধ্যমকর্মীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের মতবিনিময় চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোশাররফ’র বহিষ্কার আদেশ প্রত্যাহার ডিএমপির মিরপুর বিভাগের নতুন ডিসি মইনুল হক দেশে ফিরলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন রাঙ্গামাটি রাজস্থলী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভা মাভাবিপ্রবিতে ইংরেজি এমএ ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ৩০ জানুয়ারি

মানবিক বাংলাদেশ গড়তে ঐক্যের আহ্বান আমিনুল হকের

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৫৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

আগামীতে একটি সুন্দর, সৃজনশীল ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক ও ঢাকা–১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক। তিনি বলেছেন, মানবিকতার ভিত্তিতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই একটি মানবিক বাংলাদেশ গড়া সম্ভব।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্লবীতে কবি নজরুল একাডেমি স্কুলে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক বলেন, “আমরা আগামীতে একটি সুন্দর বাংলাদেশ, একটি সৃজনশীল বাংলাদেশ, একটি শান্তিপূর্ণ বাংলাদেশের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। সমাজের প্রতিটি শ্রেণি—তরুণ, যুবক, বয়োবৃদ্ধ, বাবা-মা—সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সমাজ পুনর্গঠন সম্ভব।”

তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে আমরা যদি সরকার গঠন করতে পারি, তবে দেশের প্রতিটি স্কুলে ক্লাস ফোর থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে।”

শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন, বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠায় বিএনপির অঙ্গীকারের কথা উল্লেখ করে আমিনুল হক বলেন, “জনগণের পাশে থেকে জনগণকে সঙ্গে নিয়ে আমরা সেই রাজনীতির গুণগত পরিবর্তন আনতে চাই, যা গত ৫৪ বছরে দেখা যায়নি।”

সভায় স্থানীয় বিএনপি নেতাকর্মী, শিক্ষক ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD