1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
মাধবপুরে সেনাবাহিনীর অভিযানে ছিনতাইকারি আটক | সকালের খবর ২৪
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে জমিজমা নিয়ে বিরোধ ২ নারীসহ ৩জনকে পিটিয়ে জখম গর্জনিয়া ফাঁড়ী পুলিশের অভিযানে ২৫ টি মোবাইল ফোন ও সিএনজিসহ ৪ যুবক আটক নাকুগাঁও সীমান্ত দিয়ে দেশে ফিরলেন কুড়িগ্রামের ৬ মৎস্যজীবী গাজীপুর-১ আসন কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী মোরেলগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক দূর্নীতি দিবস মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত ‎পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালিত ‎ আটঘরিয়ায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ বিজিবির অভিযানে ৪কোটি টাকার মাদক অস্ত্র-চোরাচালান কৃত পন্য জব্দ

মাধবপুরে সেনাবাহিনীর অভিযানে ছিনতাইকারি আটক

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১১৪ বার পঠিত

শ্রীবাস সরকার, মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে সেনাবাহিনীর অভিযানে ছিনতাইয়ের সঙ্গে জড়িত এক যুবককে আটক করেছে মাধবপুর আর্মি ক্যাম্প।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শাহজিবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর আর্মি ক্যাম্পের একটি বিশেষ টিম শাহজিবাজার এলাকায় হঠাৎ অভিযান চালায়। এ সময় মোঃ শাকিল মিয়া (২৮) নামে এক ছিনতাইকারীকে আটক করা হয়। তিনি স্থানীয় শাহজিবাজার গ্রামের বেনু মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ছিনতাইয়ের ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

অভিযানের সময় তার কাছ থেকে ছিনতাইকৃত একটি স্মার্টফোন উদ্ধার করে সেনাবাহিনী। পরবর্তীতে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আটক শাকিলকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।

স্থানীয় প্রশাসন জানায়, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বিত এই ধরনের অভিযানে অপরাধ দমনে ইতিবাচক ভূমিকা রাখছে। নিয়মিত তৎপরতার অংশ হিসেবে ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD