1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
মাধবপুরে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার | সকালের খবর ২৪
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে সাংবাদিকের উপর হামলার পরে বাড়িতে দুর্ধর্ষ চুরি বিটিএলএর ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের আর্ট প্রদর্শনী উদ্বোধন নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি মাসরুরুল হকের বিদায় সংবর্ধনা জীবননগরে বিজিবির হাতে ৪ মাদক সেবনকারী আটক বোয়ালমারীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল সরাইলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নোয়াখালীতে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ক্রিকেট টুর্নামেন্ট রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী আমতলীতে চরের জমি থেকে মাটি কাটা ও লাইসেন্স না থাকায় ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা

মাধবপুরে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৭০ বার পঠিত

শ্রীবাস সরকার, মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুন্দাদিল গ্রামে দুধ মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত দুধ মিয়া উপজেলার ঘিলাতলী গ্রামের মৃত রেজন মিয়ার ছেলে। কয়েকদিন আগে তিনি সুন্দাদিল গ্রামে ফুফাতো ভাইয়ের ছেলে বেনু মিয়ার বাড়িতে বেড়াতে যান। বৃহস্পতিবার রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকালে বেনু মিয়া নাস্তার জন্য তাকে ডাকতে গেলে কোনো সাড়া না পেয়ে সন্দেহ হলে স্থানীয়দের সহায়তায় পুলিশে খবর দেন।

খবর পেয়ে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আল মামুনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় দুধ মিয়ার মরদেহ উদ্ধার করে।

এসআই আল মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা হতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহীদুল্লাহ বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD