1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
মাধবপুরে প্রতিহিংসা ভুলে এক মঞ্চে আ.লীগ-বিএনপি : এলাকায় শান্তির বার্তা | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেল সিংহ আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান মৌলিক প্রশিক্ষণ শেষ করল ১৭১ আনসার সদস্য: দুর্যোগে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান লালমনিরহাটে নিয়োগ বাতিলের দাবিতে জেলা প্রশাসকের বিরুদ্ধে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন পঞ্চগড়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ন্যায্য সমঝোতা না হলে জোট নয়: নবীনগরে নুরুল হক নূর অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার ছাত্রলীগের ক্যাডার লাভলু সিকদারের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ দুদুকে চসিকের নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের রাস্তায় ফের বর্জ্য ফেললো মহল্লা কমিটি

মাধবপুরে প্রতিহিংসা ভুলে এক মঞ্চে আ.লীগ-বিএনপি : এলাকায় শান্তির বার্তা

  • প্রকাশিতঃ বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৬৮ বার পঠিত

শ্রীবাস সরকার, মাধবপুর প্রতিনিধি :হবিগঞ্জের মাধবপুরে চৌমুহনী খুর্শিদ হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে মাদক বিরোধী শিক্ষার্থী সচেতনতা কর্মসূচি পালন করা হয়েছে ।

রোববার (১৬ নভেম্বর) মাদকবিরোধী শিক্ষার্থী সচেতনতা কর্মসূচিকে কেন্দ্র করে একই মঞ্চে বসেন আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশ প্রশাসনের প্রতিনিধিরা। রাজনৈতিক ভেদাভেদ ভুলে জনস্বার্থে এমন ঐক্য দেখে বিস্মিত ও আশাবাদী স্থানীয়রা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের ক্রিয়া ও যুব বিষয়ক সম্পাদক মোহন মিয়া। প্রধান অতিথি ছিলেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহীদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগসহ দলটির আরও বেশ কয়েকজন নেতা।

রাজনৈতিকভাবে বিপরীত মতাদর্শের দুই শিবিরের নেতাদের পাশাপাশি পুলিশের উপস্থিতি—সব মিলিয়ে দীর্ঘদিন পর এমন একটি ব্যতিক্রমী সমাবেশ দেখলো মাধবপুরবাসী। স্থানীয়দের অভিমত, দলীয় অবস্থান নয়, জনস্বার্থ ও সমাজকে মাদকমুক্ত করার যৌথ অঙ্গীকারই এ অনুষ্ঠানের মূল বার্তা।

অন্যদিকে আওয়ামী লীগ সমর্থকরা বলছেন, মোহন মিয়া সবসময় প্রকাশ্যে দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি এলাকার স্বার্থে বিভিন্ন পক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করেছেন।
তবে বিএনপির বেশ কয়েকজন নেতা এ বিষয়ে মন্তব্য করতে অনীহা প্রকাশ করেন।

মোহন মিয়া বলেন, পরিস্থিতির প্রয়োজনেই একসময় দল করেছিলাম। এখন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছি। কোনো বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নই।

সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছেন, চৌমুহনী খুর্শিদ হাই স্কুল অ্যান্ড কলেজের এই মাদকবিরোধী কর্মসূচিতে আ.লীগ–বিএনপি ও পুলিশের এমন যৌথ উপস্থিতি এলাকায় শান্তি ও সম্প্রীতির নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD