1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
মাধবপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু : স্বামী পলাতক, এলাকায় চাঞ্চল্য | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান মৌলিক প্রশিক্ষণ শেষ করল ১৭১ আনসার সদস্য: দুর্যোগে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান লালমনিরহাটে নিয়োগ বাতিলের দাবিতে জেলা প্রশাসকের বিরুদ্ধে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন পঞ্চগড়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ন্যায্য সমঝোতা না হলে জোট নয়: নবীনগরে নুরুল হক নূর অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার ছাত্রলীগের ক্যাডার লাভলু সিকদারের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ দুদুকে চসিকের নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের রাস্তায় ফের বর্জ্য ফেললো মহল্লা কমিটি মাধবপুরে অপহরণের পাঁচ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু : স্বামী পলাতক, এলাকায় চাঞ্চল্য

  • প্রকাশিতঃ রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

শ্রীবাস সরকার, মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার ভোরে উপজেলার সম্বতপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্বতপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে রফিক মিয়া ও তার স্ত্রী সানজিদা আক্তার লিপা(২৫) দীর্ঘদিন ধরে পারিবারিক কলহে জড়িয়ে ছিলেন। লিপা ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পেটুয়াজুরি গ্রামের হুরন আলীর মেয়ে। তাদের ঘরে দুটি সন্তান রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। সঠিকভাবে তদন্ত করলে মূল বিষয় বেরিয়ে আসবে ।

নিহতের স্বজনদের দাবি , রফিক একজন গাঁজাখোর , সে নিয়মিত গাঁজা সেবন করত এবং টাকার জন্য প্রায়ই স্ত্রীর ওপর শারীরিক নির্যাতন চালাত। এবং তার স্ত্রীর অনুমতি ব্যতীত আরেকটি বিয়ে করে । তারা লিপাকে পরিকল্পিত ভাবে হত্যা করে বলে জানায় ।

ঘটনার পর থেকেই রফিক মিয়া পলাতক রয়েছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল্লাহ বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং পলাতক স্বামীকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD