1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
মাধবপুরে অপহরণের পাঁচ দিন পর স্কুলছাত্রী উদ্ধার | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
সরস্বতী পূজায় উৎসবমুখর মাভাবিপ্রবি ক্যাম্পাস বিএনপি মনোনীত সাইফুর রহমান রানার ‘ধানের শীষ’ প্রতীকের লিফলেট বিতরণ পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে মারধর, থানায় অভিযোগের পর রাতের আঁধারে ফের হামলা ও টাকা লুট সৎ মায়ের সন্তানের মতো উত্তরবঙ্গের সঙ্গে আচরণ করা হয়েছে পঞ্চগড়ে ডা.শফিকুর রহমান ডেভিল হান্ট ফেইজ-২: মোহাম্মদপুর-আদাবরে গ্রেফতার ২২ সাত দিনে সেনা অভিযানে গ্রেফতার ২৭৮ ফতুল্লায় ২০ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, পাচারকারী আটক বঙ্গোপসাগরে উদ্ধার বাংলাদেশি জেলে পরিবারের কাছে হস্তান্তর শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল: শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেফতার রাজউকের ৩৭ জনসহ রূপায়ণ গ্রুপের মালিকপক্ষের বিরুদ্ধে দুদকের মামলা

মাধবপুরে অপহরণের পাঁচ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

  • প্রকাশিতঃ শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৪০ বার পঠিত

শ্রীবাস সরকার, মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরে অপহরণের পাঁচ দিন পর নবম শ্রেণির শিক্ষার্থী সামিয়া আক্তার তনুকে (১৫) উদ্ধার করেছে তার পরিবার। সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের এ শিক্ষার্থী মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবপুর গ্রামের ইউপি সদস্য সোহরাব উদ্দিনের মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১ ডিসেম্বর সকালে স্কুলে যাওয়ার পথে ধর্মঘরের নিজনগর গ্রামের রায়সুল ইসলাম টুটুল ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে সামিয়াকে অপহরণ করে। অভিযোগ রয়েছে, অপহরণের পর তাকে একটি অচেনা স্থানে আটকে রেখে বিভিন্নভাবে মানসিক চাপ প্রয়োগ করা হয়।

ঘটনার পরদিন সামিয়ার বাবা মাধবপুর থানায় নিখোঁজ ডায়েরি (নং–৮০) করেন। এরপর পরিবারের সদস্যরা ৫ ডিসেম্বর শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুল্লার চেংগাহাটি এলাকার সুলতান মিয়ার বাড়ি থেকে সামিয়াকে উদ্ধার করতে সক্ষম হন। বর্তমানে তিনি পরিবারের কাছে নিরাপদে আছেন।

উদ্ধারের পর সামিয়া জানান, ওরা আমাকে একটি অন্ধকার ঘরে আটকে রেখেছিল। খুব ভয় লাগছিল। শুধু চাইছিলাম বাবামাকে দেখতে।

সামিয়ার বাবা সোহরাব উদ্দিন বলেন, আমার স্কুল পড়ুয়া মেয়েকে যেভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে এর বিচার চাই। কেউ যেন আর এমন ঘটনার শিকার না হয়।

স্থানীয় যুবদল নেতা আমিনুর রহমান আমিন অভিযোগ করে বলেন, এলাকায় অপহরণ ও নারী হয়রানির ঘটনা বেড়ে যাচ্ছে। এসব বন্ধে বিশেষ অভিযান জরুরি।

অভিযুক্ত রায়সুল ইসলাম টুটুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

মাধবপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ কবির হোসেন বলেন, নিখোঁজ ডায়েরি পাওয়ার পর থেকেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পরিবার চাইলে মামলা নেওয়া হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD