

মোঃ জসীম মিয়া
মাদারীপুর।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-০৩ (সদর আংশিক-কালকিনি-ডাসার উপজেলা ) আসনে জামায়াতে ইসলামী থেকে ড. কাজী আবুল বাশার’কে মনোনয়ন দেওয়ার দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ (০৮ নভেম্বর ২০২৫ইং) শনিবার দুপুরে মস্তফাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে স্থানীয় মুক্তিযোদ্ধা, শিক্ষক, ব্যবসায়ী, সামাজিক ব্যক্তিবর্গসহ এলাকার সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ড. কাজী আবুল বাশার দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে শিক্ষা, সমাজসেবা ও উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন।এছাড়া তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য এলাকাবাসীর আস্থা অর্জন করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা আরও বলেন, জামায়াতে ইসলামীর নিবেদিতপ্রাণ এই নেতা দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করেছেন। তাই তাঁকে মাদারীপুর-০৩ আসনের এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন দিলে জনগণ তাঁকে বিপুল ভোটে বিজয়ী করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
শেষে বক্তারা বলেন, ড. কাজী আবুল বাসারের নেতৃত্বে একটি “ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও সৎ লোকের শাসন চাই” এই শ্লোগানকে বাস্তবে রুপ দিতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে, ইনশাআল্লাহ,,,,,
আয়োজনে:
মাদারীপুর-৩ নির্বাচনী এলাকার বীর মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের জনসাধারণ।