

সাজ্জাদ হোসাইন শাহীন-জামালপুর প্রতিনিধিঃ
“আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেলান্দহ থানা পুলিশের আয়োজনে মাদারগঞ্জ সার্কেলের সহকারি পুলিশ সুপার মোঃ সাইদুর রহমানের বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার (৩রা আগষ্টর) বিকাল ৪ টায় মেলান্দহ থানার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম নিজ হাতে বিদায়ী সহকারি পুলিশ সুপারকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন। এ সময় তিনি সহকারি পুলিশ সুপার মোঃ সাইদুর রহমানের পরবর্তী কর্মজীবন, ভবিষ্যৎ জীবন ও পরিবারের জন্য শুভ কামনা জানান। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-মাদারগঞ্জ সার্কেল অফিসের পরিদর্শক শামসুল আলম,মেলান্দহ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)স্নেহাশিষ রায়,এসআই,এএসআই সহ কনস্টেবলরা।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন এসআই আব্দুল আজিজ।সকলেই বিদায়ী সহকারি পুলিশ সুপারের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর ভবিষ্যৎ জীবনের সার্বিক সাফল্য কামনা করেন।