1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
মাদকের ডিলার মা-মেয়ে, ২১০ কেজি গাঁজাসহ ৪ নারী গ্রেফতার | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে-এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনার মধ্য দিয়ে হাটহাজারীতে মীর হেলালের গণসংযোগ শুরু জীবননগরে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ নওগাঁ-৬ আসনে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন শেখ রেজাউল ইসলাম রেজু বোয়ালমারীতে ট্রেনে কেটে মহিলার মৃত্যু বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো স্পোর্টস কার্নিভাল-২০২৬ চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণার উদ্বোধনকালে-মীর নাছির বিএনপি জনগনের দাবী আদায়ের দলঃরূপসায় আজিজুল বারী হেলাল চট্টগ্রাম প্রেসক্লাবে মতবিনিময় সভায় ইইউ প্রতিনিধিদল

মাদকের ডিলার মা-মেয়ে, ২১০ কেজি গাঁজাসহ ৪ নারী গ্রেফতার

  • প্রকাশিতঃ সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

গাজীপুরের গাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২১০ কেজি গাঁজাসহ ৪ নারীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)। এ সময় মাদক মাপার কাজে ব্যবহৃত ডিজিটাল স্কেল মেশিন ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এছাড়াও এ চক্রের সদস্য নাইম নামে আরেক মাদকের ডিলার পালিয়ে যায়। ‎গ্রেফতাররা হলেন- সুফিয়া বেগম (৩৭), রোজিনা বেগম (২৭), সাহিদা বেগম (২০) ও ফারজিনা বেগম (২০)।

সোমবার (২৯ সেপ্টেম্বর) র‍্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান।

‎তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই গাজীপুরের একটি এলাকায় মাদক কারবারিরা মাদক বিক্রির জন্য মজুত করেছে। গাজীপুরের গাছা থানার কলেমশ্বর এলাকার চারতলা বাড়ির নিচতলার একটি ফ্ল্যাট অভিযান চালিয়ে ওই বাসা থেকে ২১০ কেজি গাঁজা ও গাঁজা মাপার জন্য ডিজিটাল স্কেল মেশিন উদ্ধার করা হয়।

এ সময় এ কারবারির সঙ্গে জড়িত চার নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। নাইম নামে আরেক মাদক কারবারি পলাতক রয়েছে। মাদক কারবারি এসব নারী সদস্যদের মধ্যে দুজন সম্পর্কে মা-মেয়ে। আরেকজন পলাতক আসামি নাইমের স্ত্রী।

র‍্যাব-২ এর অধিনায়ক খালিদুল হক হাওলাদার আরও বলেন, গ্রেফতাররা কুমিল্লা, ফেনী ও উত্তরবঙ্গের সীমান্ত এলাকা থেকে গাঁজা মজুত করে তা খুচরা কারবারিদের কাছে বিভিন্নভাবে পাঠিয়ে দেয়। মাদক মাপার জন্য তারা ডিজিটাল স্কেল মেশিন ব্যবহার করতো। গ্রেফতার এসব নারী সদস্যদের বিরুদ্ধে এর আগেও বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD