1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
মহিষমারী পীর মাহমুদ সূফী (রহঃ) সুন্নীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার সুন্নী মহা সম্মেলন | সকালের খবর ২৪
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে সাংবাদিকের উপর হামলার পরে বাড়িতে দুর্ধর্ষ চুরি বিটিএলএর ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের আর্ট প্রদর্শনী উদ্বোধন নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি মাসরুরুল হকের বিদায় সংবর্ধনা জীবননগরে বিজিবির হাতে ৪ মাদক সেবনকারী আটক বোয়ালমারীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল সরাইলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নোয়াখালীতে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ক্রিকেট টুর্নামেন্ট রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী আমতলীতে চরের জমি থেকে মাটি কাটা ও লাইসেন্স না থাকায় ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা

মহিষমারী পীর মাহমুদ সূফী (রহঃ) সুন্নীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার সুন্নী মহা সম্মেলন

  • প্রকাশিতঃ শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১২০ বার পঠিত

হোমনা প্রতিনিধি:কুমিল্লার হোমনায় মহিষমারী পীর মাহমুদ সূফী (রহঃ) সুন্নীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার সুন্নী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) বাদ মাগরিব থেকে মধ্যরাত পর্যন্ত হোমনা উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের মহিষমারী গ্রামে পীর মাহমুদ সূফী (রহঃ) সুন্নীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে সুন্নী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মাথাভাঙ্গা ইউনিয়ন বিএনপি সভাপতি সাইদুল হাসান (শাহীন)।

প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মাথাভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান মিন্টু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও মাদ্রাসার জমি দাতা জনাব মোঃ ইলিয়াস খন্দকার।

সুন্নী মহাসম্মেলনে প্রধান বক্তা হিসেবে বয়ান করেন বড়ুয়া (কুমিল্লা) অলিতলা লতিফীয়া দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব মুফতি অধ্যাপক কাজী মুহাম্মদ গোলাম মহিউদ্দিন লতিফী আল ক্বাদরী (মাঃজিঃআঃ)।

প্রধান আকর্ষণ হিসেবে বয়ান পেশ করেন আলহাজ্ব হযরত মাওলানা কাজী মোঃ জাকির হোসেন হেলালী, চাঁদপুর।

বিশেষ বক্তা হিসেবে বয়ান করেন অনন্তপুর (হোমনা) আশেকানে মদিনা দরবার শরিফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা আবদুল সাত্তার আল কাদেরী।

বিশেষ আকর্ষণ হিসেবে বয়ান পেশ করেন মাওলানা জাহের উদ্দীন তাহেরী, বি-বাড়িয়া।

ইসলামি সু্ন্নী মহা সম্মেলনে সভাপতিত্ব ও আখেরী মোনাজাত করেন মহিষমারী সূফী দরবার শরীফের পীর সাহেব ও পীর মাহমুদ সূফী (রহঃ) সুন্নীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক খন্দকার মহিউদ্দিন সূফী আল- ক্বাদরী, পীর সাহেব।

মাহফিল পরিচালনায় ছিলেন হোমনা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম জহির ও মোঃ আরিফুর রহমান জুয়েল।

মহিষমারী গ্রামের সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতায় মাহফিল আয়োজন সম্পন্ন হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD