1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
মহাখালীতে ট্রাফিক পুলিশের উচ্ছেদ অভিযান | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত

মহাখালীতে ট্রাফিক পুলিশের উচ্ছেদ অভিযান

  • প্রকাশিতঃ রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৯২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মহাখালী এলাকার সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট এবং অটোরিকশার দৌরাত্ম্য রোধে
উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান ট্রাফিক বিভাগ।

রবিবার (২২ জুন) সকালে অভিযানটি পরিচালিত হয় মহাখালী বাস টার্মিনাল ও আশপাশের এলাকায়। যেখানে ফুটপাত এবং সড়কের লেন দখল করে গড়ে উঠেছিল টং দোকান, হকারদের স্টল এবং গাড়ি সার্ভিসিং পয়েন্ট। এ সকল অবৈধ স্থাপনার কারণে নিয়মিতভাবে তীব্র যানজট দেখা দিত, যা জনসাধারণের ভোগান্তির অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।

এদিন অভিযানে নেতৃত্ব দেন ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মিজানুর রহমান।

তিনি জানান, “এ সকল অবৈধ দোকান ও নিয়ন্ত্রণহীন অটোরিকশা চলাচলের কারণে যানজট বাড়ছে। জনসাধারণের ভোগান্তি দূর করতে এবং সড়কে আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”

তিনি আরও জানান, অভিযানের সময় মূল সড়কে চলাচলকারী বেশকিছু অটোরিকশা জব্দ করে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়। এছাড়া স্থানীয় বাসিন্দা ও বাস টার্মিনালের সংশ্লিষ্টদের সহযোগিতায় পরিচালিত এই অভিযানে অনেক অবৈধ দোকান উঠিয়ে দেওয়া হয় এবং সড়কটি আংশিকভাবে যান চলাচলের উপযোগী করে তোলা হয়।

গণপরিবহন চলাচল স্বাভাবিক রাখতে এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে গুলশান ট্রাফিক বিভাগের এমন উদ্যোগে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন।

ডিআই/এসকে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD