1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে নবীনগরে তাপস সমর্থকদের মশাল মিছিল | সকালের খবর ২৪
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে সন্তুষ্টির হাসি রাজঘাটে দেশনেত্রী বেগম  খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত অফিস কর্তৃক আয়োজিত গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান মাদারীপুরে গণমাধ্যমকর্মীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের মতবিনিময় চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোশাররফ’র বহিষ্কার আদেশ প্রত্যাহার ডিএমপির মিরপুর বিভাগের নতুন ডিসি মইনুল হক দেশে ফিরলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন রাঙ্গামাটি রাজস্থলী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভা মাভাবিপ্রবিতে ইংরেজি এমএ ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ৩০ জানুয়ারি

মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে নবীনগরে তাপস সমর্থকদের মশাল মিছিল

  • প্রকাশিতঃ শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৯২ বার পঠিত

মো. সফর মিয়া,ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ধানের শীষের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপসের সমর্থকদের উদ্যোগে বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২১ নভেম্বর) রাতে পৌর এলাকার আলিয়াবাদ গোলচত্ত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গেইটের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে জেলা বিএনপির সদস্য হযরত আলী, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফ হোসেন রুবেল, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইকবাল হোসেন রাজু, উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক আল মামুন, সদস্য সচিব রুবেল আকরাম, কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাজু খান, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আপেল মাহমুদ, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ছামদানী হৃদয়সহ বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন,“কালো জাদুর মাধ্যমে উপজেলা বিএনপিতে একটি পকেট কমিটি গঠন করে তিনি আত্মীয়স্বজনদের নিয়ে রাজনীতি করছেন। গত ১৫ বছরে কোন আন্দোলনে তাকে মাঠে দেখা যায়নি।”

বক্তারা আরও বলেন,“২০১৮ সালে কাজী নাজমুল হোসেন তাপস নবীনগর আসনে বিএনপি থেকে নির্বাচন করেছেন। মাঠে তাঁর গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা ও ত্যাগ-তিতিক্ষার যথাযথ মূল্যায়ন করে এবার মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD