

মোঃ আশরাফুল আলম দিনাজপুর প্রতিনিধি :দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া পাথর খনিতে বিনা নোটিশে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ধর্মঘট করছে শ্রমিকরা। জার্মানীয়া ট্রেষ্ট কনসোর্টিয়াম লিমিটেড (জিটিসি) মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেড কর্তৃক শ্রম আইন বহির্ভুতভাবে শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে ও ছাটাইকৃত শ্রমিকদের কাজে পুর্ণবহালের দাবিতে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং শ্রমিক কল্যান সমিতির ডাকে অবস্থান ধর্মঘট পালন করা হয়েছে। ২ জুলায় বুধবার সকাল থেকে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেড মুল গেটে এই অবস্থান ধর্মঘট পালন করেন শ্রমিকেরা। সেখানে আন্দোলনকারী শ্রমিক নেতারা বলেন, আমাদের ৪ জন শ্রমিককে কোন প্রকার নোটিশ না দিয়ে হঠাৎ খনি কর্র্তৃপক্ষ তাদের চাকুরী থেকে অব্যহতি প্রদান করেছে যা শ্রম আইন বহির্ভুত । যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে।