1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
মধুখালী বাজারের ফুটপথ দখলমুক্ত করলেন ইউএনও | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী’র মতবিনিময় সভা

মধুখালী বাজারের ফুটপথ দখলমুক্ত করলেন ইউএনও

  • প্রকাশিতঃ শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২২১ বার পঠিত

পার্থ রায় ভ্রাম্যমান প্রতিনিধি :অদ্য ২৮ জুন শনিবার দুপুরে ফরিদপুরের মধুখালী উপজেলা সদরের প্রধান বাজার মধুখালী বাজারের সকল ফুটপথগুলো দখলমুক্ত করলেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশসাসক মো. আবু রাসেল। মধুখালী বাজারের প্রধান সড়ক, থানা রোড, কাঁচা বাজার সড়ক, মাছ বাজার সড়ক, মির্জা সড়ক,পাট বাজার সড়ক, কৃষি ব্যাংক সড়ক এলকায় অভিযান চালিয়ে রাস্তার উপরের দোকান,মালামাল রাখা জিনিসপত্র রেখে দখল হওয়া ফুটপথ দখলমুক্ত করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান,মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম নুরুজ্জামান,বাজারের আহবায়ক কমিটির আবুল কাশেম আবুল,আজাহার হোসেন মোল্যা, উপজেলা কৃষক দলের আহবায়ক মেহেদী হাসান মন্নু, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাদ্দাম আরেফিন, পৌরসভার প্রতিনিধি উপস্থিত ছিলেন। ফুটপথ দখলমুক্ত হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বাজার করতে আসা লোকজন। মধুখালী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু রাসেল বলেন, দীর্ঘদিন ধরে ফুটপাথগুলোর উপর দোকান, জিনিসপত্র রেখে চলাচলের অনুপযোগী ছিল। ইতিপূর্বেও মালমালগুলো সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছিল। আজ শনিবার ফুপথগুলো দখলমুক্ত করে জনসাধারনের চলাচলের সুযোগ করে দেওয়া হলো।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD