1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
মধুখালীতে দীর্ঘ ১০ বছর পর উপজেলা ও পৌর বিএনপি'র উদ্যোগে সম্মেলন অনুষ্ঠিত | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে দীর্ঘ ১০ বছর পর উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ২২৭ বার পঠিত
Oplus_131072

পার্থ রায় ভ্রাম্যমান প্রতিনিধি :১৯ জুন বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে সারা দিন ব্যাপি দীর্ঘ ১০ বছর পর হাজার হাজার নেতা কর্মীর উপস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা ও পৌর শাখার উদ্যোগে মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিএনপির বহুল প্রতীক্ষিত সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত ।

এই বিশাল সম্মেলনের শুরু থেকেই উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা মাঠে আসতে থাকেন। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে ঈদগাহ মাঠ পরিণত হয় জনসমুদ্রে।তবে এ সম্মেলন থেকে কমিটি ঘোষণা করা হয়নি ।

সম্মেলনে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আতাউর রশিদ বাচ্চু এবং সঞ্চালনা করেন যুগ্ম আহবায়ক মো. আজম খান।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া শফত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমান ফরিদপুর-১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এবং কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি আলহাজ¦ খন্দকার নাসিরুল ইসলাম নাসির, জেলা বিএনপির সদস্য সৈয়দ মোস্তাক হোসেন বাবলু, মো. মুরাদ হোসেন ।

বক্তারা বলেন, “যারা বিগত স্বৈরশাসক সরকারের সময় দলের পাশে ছিলেন, রাতে বাড়িতে ঘুমাতে পারেননি, মামলা-হামলার ভয়ে ঘরছাড়া হয়েছেন-তাদেরই ত্যাগের মূল্যায়ন করা হবে এই নতুন নেতৃত্বে।” এ সময় তারা আগামী দিনে বিএনপিকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার ও কাজ করার আহবান জানান।

এসময় সম্মেলনে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, সাধারন সম্পাদক আবুল কাশেম আবুল, যুগ্ম সাধারন সম্পাদক বাবলু কুমার রায়, শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হায়দার আলী মোল্লা, সদ্য বিলুপ্ত পৌর বিএনপি’র সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল আলিম মানিক, বিলুপ্ত পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো.ফরিদুল ইসলাম, উপজেলা কৃষকদলের আহবায়ক মেহেদী হাসান মন্নু, সদস্য সচিব শেখ তানভীর আহমেদ শিমুল, যুগ্নঃ আহবায়ক ফরিদুল ইসলাম ফুরাদ পৌর কৃষক দলের আহবায়ক মো. নুরুন্নবী মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক এসএম মোক্তার হোসেন, সদস্য সচিব তরিকুল ইসলাম এনামুল,উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আকরাম হোসেন খান, সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন,উপজেলা ছাত্রদলের আহবায়ক ওমর ফারুক, সদস্য সচিব সাদ্দাম আরেফিন সহ উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দ, ইউনিয়ন কমিটির সভাপতি,সাধারন সম্পাদকসহ হাজার হাজার নেতাকর্মী,সমর্থক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৫ সালের পর দীর্ঘ ১০ বছর মধুখালী উপজেলায় কোনো কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়নি। এবারের সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনেকেই এই সম্মেলনকে বিএনপির রাজনৈতিক পুনর্জাগরণ হিসেবে বিবেচনা করছেন ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD