

মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার মদনে ট্রাইটন টেক্সটাইল লিমিটেডের অর্থায়নে স্বাবলম্বী উন্নয়ন সমিতি (সাস) কর্তৃক পরিচালিত ২০ টি স্কুলের ৬০০ শিক্ষার্থীর মাঝে শীত বস্ত্র (সোয়েটার) বিতরণ করা হয়।
সোমবার (২৪ নভেম্বর) মদন দক্ষিণ পাড়া স্কুল প্রাঙ্গণে এ শীত বস্ত্র বিতরণ করা হয়। এছাড়া বাকী স্কুলগুলোতে পর্যাক্রমে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন পিএম আব্দুল কদ্দুস, পিসি শহিদুল ইসলাম,মদন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক সৈয়দ বিলাস গৌর্কি, পিএস আব্দুল আওয়াল, এরশাদ মিয়া, শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকগণ।