1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
মদনে মহিউদ্দিন মার্কেটের অগ্নিকান্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন | সকালের খবর ২৪
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে সন্তুষ্টির হাসি রাজঘাটে দেশনেত্রী বেগম  খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত অফিস কর্তৃক আয়োজিত গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান মাদারীপুরে গণমাধ্যমকর্মীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের মতবিনিময় চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোশাররফ’র বহিষ্কার আদেশ প্রত্যাহার ডিএমপির মিরপুর বিভাগের নতুন ডিসি মইনুল হক দেশে ফিরলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন রাঙ্গামাটি রাজস্থলী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভা মাভাবিপ্রবিতে ইংরেজি এমএ ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ৩০ জানুয়ারি

মদনে মহিউদ্দিন মার্কেটের অগ্নিকান্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৮৮ বার পঠিত

মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার মদনে আলহাজ্ব মহিউদ্দিন মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকারকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকালে জেলা প্রশাসক মোঃ সাইদুর রহমানের স্বাক্ষরিত এ কমিটি গঠন হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, পুলিশ সুপারের প্রতিনিধি সাহিদুর রহমান, মদন উপজেলা নির্বাহী অফিসা অলিদুজ্জামান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, নেত্রকোনা এর উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মাদ রহুল আমীন। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তদন্ত কমিটির সদস্যরা।

তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক সুখময় সরকার বলেন, আমরা প্রাথমিকভাবে ঘটনাস্থলে এসে সার্বিকভাবে ঘটনার ক্ষয়ক্ষতি এবং কিভাবে অগ্নিপাতের সূত্রপাত হল এ বিষয় গুলো পর্যালোচনা করছি। আমাদের তদন্ত চলমান আছে এবং সরকারের পক্ষ থেকে আমরা ক্ষতিগ্রস্ত সকল ব্যবসায়ীদের পাশে সার্বক্ষণিক রয়েছি। তদন্তের মাধ্যমে একটি সুপারিশসহ আমাদের যে ফ্যাক্ট ফাইন্ডিংসসহ উপস্থাপন করব।

জানা যায়, গতকাল বুধবার সকালে ১৩ পোশাক বস্ত্রালয় পুড়ে ছাঁই হয়। ওই দিন আনুমানিক সাড়ে নয়টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘন্টার অভিযানে আগুন নিয়ন্ত্রনে আনেন। এতে আলহাজ্ব মহিউদ্দিন মার্কেট ও মতিউর রহমান সুপার মার্কেটের প্রায় ১৭ টি দোকানে ১ কোটি ৭৭ লাখ টাকা ক্ষয় ক্ষতি হয়। এরই প্রেক্ষিতে জেলা প্রশাসক এ তদন্ত কমিটি গঠন করে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD