1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
মতিঝিলে ২৮ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত

মতিঝিলে ২৮ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৭২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

কক্সবাজার থেকে ঢাকায় আনা ২৮ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেফতার আসামির নাম মো. নাজিম উদ্দিন (৪৩)।

বৃহস্পতিবার( ৩ জুলাই) সকালে মতিঝিল থানাধীন আরামবাগ এজিবি কলোনীর সামনের সড়কে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি করে এই মাদক কারবারিকে গ্রেফতারসহ মাদকগুলো উদ্ধার করে ডিএনসি ঢাকা মেট্রো. উত্তর কার্যালয়ের একটি দল।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকালে ডিএনসি ঢাকা মেট্রো. উত্তর কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান এসব তথ্য জানান।

তিনি বলেন, আমাদের কাছে তথ্য ছিল একটি চক্র বেশ কিছু দিন যাবৎ কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকা ও পার্শ্ববর্তী জেলায় সরবরাহ ও বিক্রয় করে আসছে। এ তথ্যের ভিত্তিতে আমরা চক্রটির গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকি এবং নিশ্চিত হই, চক্রটি কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাসে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ঢাকার মতিঝিল এলাকায় সরবরাহ করবে। সে সূত্র ধরে আভিযানিক দল আজ সকালে মতিঝিল থানাধীন আউটার সার্কুলার রোডস্থ আরামবাগ এজিবি কলোনীর সামনের রাস্তা হতে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি করে। এতে ২৮০০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মেহেদী হাসান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ইয়াবার বড় বড় চালান এনে ঢাকা শহরের বিভিন্ন অভিজাত এলাকায় এবং দেশের বিভিন্ন জেলায় পাইকারী মাদক ব্যবসায়ীদের সরবরাহ করে। এছাড়া আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি এড়ানোর জন্য বিভিন্ন এনক্রিপটেড এ্যাপস ব্যবহার করতেন তিনি। এছাড়াও ভিন্ন ভিন্ন সময়ে নতুন নতুন পদ্ধতি অবলম্বন করে বড় ইয়াবার চালান ঢাকায় সরবরাহ ও বিক্রয় করত।

তিনি জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়া তার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যা পরবর্তীতে যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ডিআই/এসকে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD