

মোঃ কামরুজ্জামান হেলাল, স্টাফ রিপোর্টারঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ এর ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে পটুয়াখালীতে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত। জানা গেছে, জেলা প্রশাসন এবং ইসলামিক ফাউণ্ডেশন,পটুয়াখালী’র আয়োজনে ২২ জানুয়ারি (২০২৬) বৃহস্পতিবার বেলা ১১ টায় পটুয়াখালী ডিসি স্কয়ার মাঠে এ উপলক্ষে সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, পটুয়াখালী।এ সময় সম্মেলনে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোঃ আবু ইউসুফ বিপিএম সেবা, পুলিশ সুপার, পটুয়াখালী, ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া সিভিল সার্জন, পটুয়াখালী, জুয়েল রানা উপ পরিচালক (উপ সচিব), স্থানীয় সরকার ও প্রশাসক, পটুয়াখালী পৌরসভা এবংওহিদুজ্জামান মুন্সী সিনিয়র জেলা নির্বাচন অফিসার, পটুয়াখালী। উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন আসমা আখতার উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, পটুয়াখালী। এ সময় উক্ত সম্মেলনে পটুয়াখালী জেলা প্রশাসন ও পটুয়াখালী জেলার বিভিন্ন মসজিদের বিপুল সংখ্যক ইমাম গন উপস্থিত ছিলেন।