1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
ভুরুঙ্গামারীতে সোনাহাট স্থলবন্দরে ১৪দিন থেকে আমদানি বন্ধ | সকালের খবর ২৪
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে সাংবাদিকের উপর হামলার পরে বাড়িতে দুর্ধর্ষ চুরি বিটিএলএর ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের আর্ট প্রদর্শনী উদ্বোধন নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি মাসরুরুল হকের বিদায় সংবর্ধনা জীবননগরে বিজিবির হাতে ৪ মাদক সেবনকারী আটক বোয়ালমারীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল সরাইলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নোয়াখালীতে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ক্রিকেট টুর্নামেন্ট রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী আমতলীতে চরের জমি থেকে মাটি কাটা ও লাইসেন্স না থাকায় ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা

ভুরুঙ্গামারীতে সোনাহাট স্থলবন্দরে ১৪দিন থেকে আমদানি বন্ধ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৫৬ বার পঠিত
data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

মোঃ নূরবক্ত মিঞা, স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম গত ১৪ দিন থেকে বন্ধ রয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন ব্যবসায়ী ও শ্রমিকরা। এতে করে প্রতিদিন বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার।
ব্যবসায়ীরা জানান, ভারতের আমদানি-রপ্তানি কারক ব্যবসায়ীরা আগে প্রতি টন পাথর ৯০০ টাকা দ্বরে বিক্রি করতো। কিন্তু হঠাৎকরে তারা টন প্রতি ২০০ টাকা বৃদ্ধি করে। ভারতে পাথরের দাম বৃদ্ধি করলেও বাংলাদেশে প্রতি টনে ২০০টাকা থেকে ২৫০টাকা পাথরের দাম কমেছে। পাথরের দাম বৃদ্ধির কারণে ১৩ নভেম্বর থেকে সোনাহাট স্থলবন্দরে পাথর আমদানি বন্ধ রেখেছে ব্যবসায়ীরা।
সোনাহাট স্থলবন্দরের আমদানি ও রপ্তানিকারক ও ব্যবসায়ী নেতা আবুল হোসেন বলেন, আমরা পাথরের দাম প্রতিটন ৯৫০ টাকা নির্ধারণ করে দিয়েছি। এই দামে না দিলে আমদানি বন্ধ থাকবে। অতিরিক্ত দামের কারণে আমরা প্রতি টনে ২০০টাকা থেকে ৩০০টাকা আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের দাবী মেনে নিলে আগামী রবিবার থেকে বন্দরে পাথর আমদানি পুনরায় চালু হবে।
সোনাহাট স্থলবন্দর শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা বদরুজ্জামান বলেন, ভারতের রপ্তানি ও আমদানিকারক ব্যবসায়ীরা পাথরের দাম বাড়িয়ে দেওয়ায় গত ১৩ নভেম্বর থেকে সোনাহাট স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। বিষয়টি সমাধানের লক্ষ্যে দু’দেশের ব্যবসায়ীরা কথা বলছেন। আশা করি দুই তিন দিনের মধ্যে সমাধান হবে।
সোনাহাট স্থলবন্দর সহকারী পরিচালক (ট্রাফিক) মোঃ আমিনুল ইসলাম বলেন, দু’দেশের আমদানি ও রপ্তানিকারক ব্যবসায়ীদের কারণে সোনাহাট স্থলবন্দরে পাথর আমদানি ও রপ্তানি বন্ধ রয়েছে। এতে প্রতিদিন বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD