1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
ব্রাহ্মণবাড়িয়া পেটিসে তেলাপোকা বেকারিকে ১ লাখ টাকা জরিমানা | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান মৌলিক প্রশিক্ষণ শেষ করল ১৭১ আনসার সদস্য: দুর্যোগে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান লালমনিরহাটে নিয়োগ বাতিলের দাবিতে জেলা প্রশাসকের বিরুদ্ধে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন পঞ্চগড়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ন্যায্য সমঝোতা না হলে জোট নয়: নবীনগরে নুরুল হক নূর অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার ছাত্রলীগের ক্যাডার লাভলু সিকদারের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ দুদুকে চসিকের নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের রাস্তায় ফের বর্জ্য ফেললো মহল্লা কমিটি মাধবপুরে অপহরণের পাঁচ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া পেটিসে তেলাপোকা বেকারিকে ১ লাখ টাকা জরিমানা

  • প্রকাশিতঃ রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১১২ বার পঠিত

সোহেল সরকার ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা ; ব্রাহ্মণবাড়িয়ার জেলা শহরের প্রাণকেন্দ্র টিএ রোড বাজার এলাকায় পেটিসে তেলাপোকা পাওয়ার অভিযোগে ‘মেসার্স শাহী বেকারি’কে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে ও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া শহরের সিরাজুল উলুম তালিমুল কুরআন মাদ্রাসার ছাত্রদের জন্য শাহী বেকারি থেকে পেটিস কেনার পর তাতে তেলাপোকা পাওয়া যায়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মাদ্রাসা কর্তৃপক্ষ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ে অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়।

অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া যায়। কর্মকর্তারা দেখতে পান, বেকারিটিতে অস্বাস্থ্যকর ও অরক্ষিত পরিবেশে খাদ্য প্রস্তুত করা হচ্ছে এবং রান্নাঘরে যত্রতত্র তেলাপোকা ঘোরাফেরা করছে।

এ অবস্থায় প্রতিষ্ঠানটির প্রোপ্রাইটর মোছলেহ উদ্দিনের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে ৪০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুতের দায়ে অতিরিক্ত ৬০ হাজার টাকা, মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ আদায় করা হয়।

এ সময় কর্তৃপক্ষ বেকারিকে নিরাপদ খাদ্য প্রস্তুতের নিয়ম মেনে উৎপাদন চালানোর নির্দেশ দেয় এবং ভবিষ্যতে একই ধরনের অনিয়ম করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা প্রদান করে।জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এমন তদারকি ও নজরদারি কার্যক্রম চলমান থাকবে বলে জানানো হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD