1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
ব্রাহ্মণবাড়িয়া এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশিতঃ শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ২৭১ বার পঠিত

সোহেল সরকার ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা :-
’সময়র সঙ্গে আগামীর পথে’ এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলন আয়তনে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীদের উপস্থিতিতে আলোসভার মধ্য দিয়ে কেক কেটে উদযাপিত হলো এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী।

বৃহস্পতিবার (০৩ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের মিলনায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন স্বাগত বক্তব্য প্রদান করেন এনটিভির ব্রাহ্মণবাড়িয়ার স্টাফ রিপোর্টার শিহাব উদ্দিন বিপু।
আলোচনা পর্বে অংশ নেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম খোকন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন,বিশিষ্ট শিক্ষাবিদ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের প্রিন্সিপাল ও জামাতের ইসলামের নেতা সহ জেলা বিভিন্ন রাজনীতি সংগঠনের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সহ আরও অনেকে।
এসময় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার উন্নয়ন, বিশেষ করে অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সকলে দলমত নির্বিশেষে একযোগে কাজ করতে হবে। গণমাধ্যমকে হতে হবে জনগণের সত্যিকারের মুখপত্র।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সদস্য মোহনা টেলিভিশন এর জেলা প্রতিনিধ মোঃ শাহজাদা,
আয়োজনে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা। প্রেসক্লাবের সভাপতি সভার সভাপতি জাবেদ রহিম বিজনের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে পরিশেষে কেক কেটে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসবমুখর আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD