1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাটালিয়ন আনসারের চৌকস অভিযানে ছিনতাইকারী আটক | সকালের খবর ২৪
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
গর্জনিয়া ফাঁড়ী পুলিশের অভিযানে ২৫ টি মোবাইল ফোন ও সিএনজিসহ ৪ যুবক আটক নাকুগাঁও সীমান্ত দিয়ে দেশে ফিরলেন কুড়িগ্রামের ৬ মৎস্যজীবী গাজীপুর-১ আসন কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী মোরেলগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক দূর্নীতি দিবস মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত ‎পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালিত ‎ আটঘরিয়ায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ বিজিবির অভিযানে ৪কোটি টাকার মাদক অস্ত্র-চোরাচালান কৃত পন্য জব্দ নাগেশ্বরীতে ১ হাজার ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ, ২ মাদক কারবারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাটালিয়ন আনসারের চৌকস অভিযানে ছিনতাইকারী আটক

  • প্রকাশিতঃ সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৪৯৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সকালের খবর

ব্রাহ্মণবাড়িয়া শহরে প্রকাশ্যে সংঘটিত এক ছিনতাইয়ের ঘটনার পর ব্যাটালিয়ন আনসারের দ্রুত ও সাহসী অভিযানে এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করা হয়েছে। সোমবার (০১ ডিসেম্বর) বেলা আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে জেলা শহরের জাদুঘর এলাকায় এ ঘটনা ঘটে।

আনসার জেলা কমান্ড্যান্ট তিনজন সিপাহীসহ ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে কসবার উদ্দেশ্যে রওনা হন। পথে জাদুঘর এলাকায় এক ভুক্তভোগীর কাছ থেকে তাৎক্ষণিকভাবে ছিনতাইয়ের বিবরণ পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখানে দেখা যায়, দু’জন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে একটি অটোরিকশা থামিয়ে এক নারী যাত্রীর গলায় বড় ছুরি ধরে টাকা ছিনতাই করছে।

জেলা কমান্ড্যান্টের গাড়ি থামতেই ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে। নির্দেশনায় ব্যাটালিয়ন আনসারের সদস্যরা তাদের ধাওয়া করে একজনকে আটক করতে সক্ষম হয়। তবে অপরজন মোটরসাইকেলসহ পালিয়ে যায়।

আটক ব্যক্তির কাছ থেকে ছিনতাই হওয়া ১৩,৫০০ টাকা উদ্ধার করে ঘটনাস্থলেই ভুক্তভোগীর হাতে ফিরিয়ে দেওয়া হয়। আটক ব্যক্তির নাম আব্দুল্লাহ (ডাকনাম সাহস), বয়স ২৮। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে পূর্বে তিনটি মামলা রয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর উত্তেজিত জনতা আটক ব্যক্তির ওপর হামলা করার চেষ্টা করলে জেলা কমান্ড্যান্ট তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া নিশ্চিত করেন।

সাম্প্রতিক সময়ে এলাকায় ছিনতাই ও চুরির ঘটনা বেড়ে যাওয়ায় ব্যাটালিয়ন আনসারের এই প্রশংসনীয় অভিযানে স্থানীয়রা স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD