1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারের জেরে দুজন গুলিবিদ্ধ | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান মৌলিক প্রশিক্ষণ শেষ করল ১৭১ আনসার সদস্য: দুর্যোগে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান লালমনিরহাটে নিয়োগ বাতিলের দাবিতে জেলা প্রশাসকের বিরুদ্ধে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন পঞ্চগড়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ন্যায্য সমঝোতা না হলে জোট নয়: নবীনগরে নুরুল হক নূর অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার ছাত্রলীগের ক্যাডার লাভলু সিকদারের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ দুদুকে চসিকের নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের রাস্তায় ফের বর্জ্য ফেললো মহল্লা কমিটি মাধবপুরে অপহরণের পাঁচ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারের জেরে দুজন গুলিবিদ্ধ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৯০ বার পঠিত

সোহেল সরকার,ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাত:-

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে দুজন গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টায় কান্দিপাড়ার মাদরাসা রোডে পপুলার প্রেসের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, টুটুল মিয়া ও শিহাব উদ্দিন।

হাসপাতাল সূত্রে জানা যায়, টুটুলের পায়ে ২০-২৫টি রাবার বুলেট এবং শিহাবের হাত-পায়ে কয়েকটি গুলির চিহ্ন রয়েছে। দুজনই শঙ্কামুক্ত।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কান্দিপাড়ার মাদরাসা রোডে পপুলার প্রেসের সামনে দাঁড়িয়ে চা পান করছিলেন একই এলাকার টুটুল মিয়া। এ সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে তার ডান পায়ে গোলাগুলি লাগে এবং তার পাশে থাকা শিহাব উদ্দিনেও হাত ও পায়ে গুলি লাগে।

আহত টুটুল মিয়া বলেন, ‘দাঁড়িয়ে থাকা অবস্থায় শাকিল নামে একজন তাকে গুলি করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তার দাবি, শাকিলের অপকর্মের প্রতিবাদ করায় এ হামলা হয়েছে।

শিহাব উদ্দিন জানান, ‘পাশে দাঁড়িয়ে ঝালমুড়ি খাওয়ার সময় হঠাৎ তার হাত-পায়ে গুলি লাগে। কী হচ্ছে দেখতে এগোতেই হামলাকারী তাকে লক্ষ্য করেও গুলি করতে চাইলে তিনি সরে যান।

২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নূর ই আবেদীন সিফাত জানান, ‘একজনের পায়ে ২০-২৫টির মতো রাবার বুলেট রয়েছে। তবে দুজনই শঙ্কামুক্ত। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. আজহারুল ইসলাম বলেন, ‘আধিপাত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে ঘটনার নেপথ্যে কে বা কারা জড়িত তদন্ত চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD