1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
ব্যাংকে জমা রাখা টাকা ফেরত দিতে সরকার অঙ্গীকারবদ্ধ: অর্থ উপদেষ্টা | সকালের খবর ২৪
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে সাংবাদিকের উপর হামলার পরে বাড়িতে দুর্ধর্ষ চুরি বিটিএলএর ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের আর্ট প্রদর্শনী উদ্বোধন নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি মাসরুরুল হকের বিদায় সংবর্ধনা জীবননগরে বিজিবির হাতে ৪ মাদক সেবনকারী আটক বোয়ালমারীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল সরাইলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নোয়াখালীতে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ক্রিকেট টুর্নামেন্ট রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী আমতলীতে চরের জমি থেকে মাটি কাটা ও লাইসেন্স না থাকায় ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা

ব্যাংকে জমা রাখা টাকা ফেরত দিতে সরকার অঙ্গীকারবদ্ধ: অর্থ উপদেষ্টা

  • প্রকাশিতঃ শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ২১০ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রতিনিধি: এই প্রথম নিজ জন্মভূমি নবীনগরে আসলেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড.সালেহউদ্দিন আহমেদ।তিনি বলেন, বিগত সময়ে অনেকেই ব্যাংকের টাকা-পয়সা নিয়ে চলে গেছে। যা পৃথিবীর কোনো দেশেই কখনো ঘটেনি।

অন্তর্বর্তী সরকারের অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের খারাপ ব্যাংকগুলোকে পুনর্বাসন করার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। ইসলামি ব্যাংক তার একটি বড় ধরনের উদাহরণ। অন্যান্য ব্যাংকগুলোর ক্ষেত্রেও ব্যাংক রেজুলেশন অ্যাক্ট হয়েছে। যেখানে প্রথম শর্ত হলো যারা বিভিন্ন ব্যাংকে টাকা জমা দিয়েছে তাদের টাকা ফেরত দিতে সরকার অঙ্গীকারবদ্ধ। কারো টাকা মার যাবে না। সে ক্ষেত্রে কিছুটা সময়ের প্রয়োজন।

তিনি বলেন, বিগত সময়ে অনেকেই ব্যাংকের টাকা-পয়সা নিয়ে চলে গেছে। যা পৃথিবীর কোনো দেশেই কখনো ঘটেনি।

শনিবার (৫ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা পরিষদ মিলনায়তনে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, এনবিআরের চলমান সমস্যা সমাধানে আলোচনা চলছে। বিভিন্ন ব্যবসায়ী ও অংশীজনের সঙ্গে আলোচনা স্বাপেক্ষে পরবর্তী করণীয় নিশ্চিত করা হবে। সেজন্য পাঁচ সদস্যের একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। তারা এ বিষয়ে আলোচনা করে সুপারিশ করবে।দেশের বিনিয়োগ বাড়ানো নিয়ে তিনি বলেন, এবারের বাজেটে আমদানি শুল্ক কমানো হয়েছে। বিশেষ করে ইউরোপ, আমেরিকার ট্যারিফ ডিভিশনে আমদানি শুল্ক কমাতে হয়েছে। বিদেশী বিনিয়োগকারী আনতে আমরা নিশ্চিত করছি ব্যবসার জন্য ১০-১২ জায়গায় যেতে না হয়। যত ধরনের ছাড়পত্র আছে, সেগুলো আমরা কেন্দ্রীয়করণের চেষ্টা করছি।এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. দিদারুল আলম, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তারা।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD