1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল মিয়ার দাফন সম্পন্ন | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান মৌলিক প্রশিক্ষণ শেষ করল ১৭১ আনসার সদস্য: দুর্যোগে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান লালমনিরহাটে নিয়োগ বাতিলের দাবিতে জেলা প্রশাসকের বিরুদ্ধে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন পঞ্চগড়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ন্যায্য সমঝোতা না হলে জোট নয়: নবীনগরে নুরুল হক নূর অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার ছাত্রলীগের ক্যাডার লাভলু সিকদারের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ দুদুকে চসিকের নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের রাস্তায় ফের বর্জ্য ফেললো মহল্লা কমিটি মাধবপুরে অপহরণের পাঁচ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল মিয়ার দাফন সম্পন্ন

  • প্রকাশিতঃ রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ২২৪ বার পঠিত

বোয়ালমারী(ফরিদপুর) প্রতিনিধি: বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কামাল মিয়ার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (৬ জুলাই) বাদ আসর ছোলনা সালামিয়া কামিল মাদ্রাসা ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে ছোলনা গোরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
প্রবীণ এ রাজনীতিবিদ রবিবার সকাল সাড়ে আটটার দিকে শ্বাসকষ্ট জনিত কারণে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ৪ কন্যা ও স্ত্রী রেখে গেছেন।
জানাজার পূর্বে তার জীবন ও রাজনৈতিক কর্মকাণ্ড ও ভূমিকা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহ মো. আবু জাফর, ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ মোদাররেস আলী ইছা, ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব নিজাম উদ্দিন মিলু মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, মধুখালি পৌর বিএনপির সাবেক সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ আফসার উদ্দিন, সাবেক পৌর মেয়র আব্দুস শুকুর শেখ, সাবেক পৌর মেয়র মোজাফফর হোসেন বাবলু মিয়া, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল, বোয়ালমারী উপজেলা যুবদলের আহবায়ক সাবেক কাউন্সিলর মিনাজুর রহমান লিপন, সাবেক কাউন্সিলর শেখ আজিজুল হক, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকরাম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জাকির হোসেন চৌধুরী প্রমুখ।
এ সময় জানাজায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, যুগ্ম আহবায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলসহ ফরিদপুর, মধুখালি, আলফাডাঙ্গা ও বোয়ালমারীর বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD