1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত | সকালের খবর ২৪
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
গ্রেফতার ১: আমেরিকা প্রবাসী নারীকে বিয়ের ফাঁদে ও ব্ল্যাকমেইলিং কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নওগাঁয় মাদক বিরোধী অভিযানে ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার ১ ব্রাহ্মণবাড়িয়া তারেক রহমানের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি ডেভিল হান্ট ফেইজ-২: ২৪ ঘণ্টায় ছয় থানা এলাকায় অভিযান, গ্রেফতার ৪৬ সরাইলে তারেক রহমানের জনসভাকে ঘিরে উৎসবের আমেজ, ব্যাপক প্রস্তুতি গ্রহণ ‎রায়পুরের জেলের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালের হিজলাতে উদ্ধার মোংলায় বিদেশি হুইস্কি ও নগদ টাকা সহ নারী আটক চট্টগ্রাম জামেয়া মহিলা কামিল মাদরাসায় সংবর্ধনা নড়াইলের দু’টি আসনে ১৫ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ বার্ষিক সেলস ও মার্কেটিং কনফারেন্সে শরীফ ফার্মাসিউটিক্যালসের ১৫ বছর পূর্তি উদযাপন

বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১৯২ বার পঠিত
আব্দুল্লাহ আল মামুন রনী,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ নয় বছর পর সোমবার (১৬ জুন) বোয়ালমারী অডিটোরিয়াম হলরুমে সকাল ১১ টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
তবে বোয়ালমারীতে বিএনপির দুই গ্রুপের কোন্দলের কারণে অপ্রীতিকর ঘটনা এড়াতে সম্মেলন শেষে জেলা বিএনপি নেতৃবৃন্দ নতুন কমিটির কোন সদস্যের নাম ঘোষণা করেননি। কমিটির সদস্যদের নাম পরে ঘোষণা করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এবং বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির টিম লিডার আফজাল হোসেন খান পলাশের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ মোদাররেছ আলী ইছা। ফরিদপুর জেলা বিএনপির সদস্য শামীম হোসেনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ. কে. কিবরিয়া স্বপন, যুগ্ম আহবায়ক জুলফিকার হোসেন জুয়েল, ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য খন্দকার নাসিরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সেলিম মিয়া, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও বোয়ালমারী সরকারি কলেজের ছাত্রদল মনোনীত সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কামাল, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ আফসার উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, কেন্দ্রীয় কৃষকদলের সদস্য আমিনুল ইসলাম, কেন্দ্রীয় কৃষকদলের সহসম্পাদক মিয়া হাসান, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল, মফিজুর কাদের খান মিল্টন, জাহাঙ্গীর আলম কালা মিয়া, পৌর বিএনপির সাবেক সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকরাম হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক ও কাউন্সিলর মিনাজুর রহমান লিপন, সাবেক কাউন্সিলর শেখ আজিজুল হক, কাউন্সিলর শেখ আতিকুল আলী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সঞ্জয় সাহা, উপজেলা যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম সম্রাট, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মো. জাকির হোসেন চৌধুরী, জেলা যুবদলের সহসম্পাদক মো. ইমরান হোসাইন প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD