1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
বোয়ালমারীতে সাংবাদিকদের সাথে এসিল্যান্ডের মতবিনিময় | সকালের খবর ২৪
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনামঃ
বনানীতে বিদেশি রিভলবারসহ একজন গ্রেফতার গ্রেফতার ১: আমেরিকা প্রবাসী নারীকে বিয়ের ফাঁদে ও ব্ল্যাকমেইলিং কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নওগাঁয় মাদক বিরোধী অভিযানে ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার ১ ব্রাহ্মণবাড়িয়া তারেক রহমানের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি ডেভিল হান্ট ফেইজ-২: ২৪ ঘণ্টায় ছয় থানা এলাকায় অভিযান, গ্রেফতার ৪৬ সরাইলে তারেক রহমানের জনসভাকে ঘিরে উৎসবের আমেজ, ব্যাপক প্রস্তুতি গ্রহণ ‎রায়পুরের জেলের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালের হিজলাতে উদ্ধার মোংলায় বিদেশি হুইস্কি ও নগদ টাকা সহ নারী আটক চট্টগ্রাম জামেয়া মহিলা কামিল মাদরাসায় সংবর্ধনা নড়াইলের দু’টি আসনে ১৫ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

বোয়ালমারীতে সাংবাদিকদের সাথে এসিল্যান্ডের মতবিনিময়

  • প্রকাশিতঃ সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৯ বার পঠিত
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুর জেলার বোয়ালমারী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ। সোমবার (১৫ সেপ্টেম্বর)  বিকালে উপজেলা ভূমি অফিসের এসিল্যান্ডের কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
এসিল্যান্ড মো. শিব্বির আহমেদ এর আগে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে গত ২১ আগস্ট বোয়ালমারীতে যোগদান করেন। চাঁদপুরের শাহরাস্তিপুরে জন্ম নেয়া শিব্বির আহমেদের এক ভাই ও এক বোন রয়েছে। ভাই ব্যবসা করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। বছর খানেক আগে তার বিয়ে হয়েছে। স্ত্রী এ বছর এমবিবিএস পাস করেছেন।
বোয়ালমারী সম্পর্কে এসিল্যান্ড মো. শিব্বির আহমেদ বলেন, “বোয়ালমারী শান্ত জায়গা, মানুষগুলোও শান্ত। আশা করছি ভালো লাগবে।” এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সামাজিক অভিযোগগুলো গ্রাম আদালত হয়ে আমাদের কাছে আসা উচিত। তা নাহলে গ্রাম আদালতগুলোর ভূমিকা কমে যাবে।”
এ সময় তিনি স্থানীয় গণমাধ্যম কর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে সত্য ও সঠিক সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি ও স্থানীয় সাপ্তাহিক বোয়ালমারী বার্তার সম্পাদক এডভোকেট কোরবান আলী, প্রেসক্লাবের সহ-সভাপতি ও সমকাল প্রতিনিধি কাজী আমিনুল ইসলাম, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি সুমন খান, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও ইনকিলাব প্রতিনিধি জাকির হোসেন, যায়যায়দিন ও এশিয়ান টিভি প্রতিনিধি দীপঙ্কর পোদ্দার, খোলা কাগজ প্রতিনিধি আল মামুন রনি, সংগ্রাম প্রতিনিধি মাওলানা মো. রফিকুল ইসলাম,নয়া দিগন্ত প্রতিনিধি ইকবাল হোসেন লিমন, প্রতিদিনের কাগজ প্রতিনিধি মুকুল বসু, কালের খেয়া প্রতিনিধি টুটুল বসু, আমার বার্তা প্রতিনিধি মোহাম্মাদ ইমরান, ভোরের চেতনা প্রতিনিধি রবিউল খান প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD