1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
বোয়ালমারীতে বিএনপি বনাম বিএনপি: ৫ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা | সকালের খবর ২৪
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে জমিজমা নিয়ে বিরোধ ২ নারীসহ ৩জনকে পিটিয়ে জখম গর্জনিয়া ফাঁড়ী পুলিশের অভিযানে ২৫ টি মোবাইল ফোন ও সিএনজিসহ ৪ যুবক আটক নাকুগাঁও সীমান্ত দিয়ে দেশে ফিরলেন কুড়িগ্রামের ৬ মৎস্যজীবী গাজীপুর-১ আসন কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী মোরেলগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক দূর্নীতি দিবস মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত ‎পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালিত ‎ আটঘরিয়ায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ বিজিবির অভিযানে ৪কোটি টাকার মাদক অস্ত্র-চোরাচালান কৃত পন্য জব্দ

বোয়ালমারীতে বিএনপি বনাম বিএনপি: ৫ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

  • প্রকাশিতঃ সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৭৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী খন্দকার নাসিরুল ইসলাম নাসির ও উপজেলা বিএনপির সহ-সভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনু গ্রুপের মধ্যে ওই সংঘর্ষের ঘটনায় স্থানীয় পাঁচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ৮৭৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

গত ৭ নভেম্বর রাতে সংঘর্ষের পর শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে বোয়ালমারী থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাল্টাপাল্টি দুটি মামলা হয়। দুটি মামলায় মোট ২২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও প্রায় ৬৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

শামসুদ্দিন মিয়া ঝুনু গ্রুপের দায়ের করা মামলায় খন্দকার নাসিরুল ইসলাম নাসিরপন্থী পাঁচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আসামি করা হয়েছে।

মামলায় ২২ নম্বর আসামি হয়েছেন শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ। তিনি বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন। বর্তমানে বিএনপির কোনো পদে না থাকলেও লোকবল ও অর্থ দিয়ে খন্দকার নাসিরুল ইসলাম নাসিরকে সহায়তা করছেন।

একই মামলায় দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন মুশা ১১৩ নম্বর আসামি। তিনিও খন্দকার নাসিরের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

তাছাড়া অ্যাডভোকেট সিরাজুল ইসলাম,যিনি গুনবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মামলায় ৬ নম্বর আসামি। তিনি বোয়ালমারী উপজেলা বিএনপির নবগঠিত বিতর্কিত কমিটির সভাপতি।

আর রূপপাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান সোনা মিয়া এজাহারনামীয় ১৫০ নম্বর আসামি। তিনি নবগঠিত উপজেলা বিএনপির বিতর্কিত কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক। অভিযোগ রয়েছে,মিজানুর রহমান সোনা মিয়া সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদের ক্যাশিয়ার ছিলেন।

এদিকে সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু বিস্ফোরক আইনে হওয়া মামলায় ১১২ নম্বর আসামি। তিনিও নাসির গ্রুপের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

স্থানীয় বিএনপি বলছেন,ফরিদপুর-১ আসনে দলের অভ্যন্তরীণ কোন্দল এখন প্রকাশ্য রূপ নিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ঘিরে ক্ষমতা ও প্রভাব বিস্তারের প্রতিযোগীতায় ৭ নভেম্বরের সংঘর্ষের মূল কারণ।

জাতীয় সংহতি ও বিপ্লব দিবসের অনুষ্ঠানে বোয়ালমারিতে বিএনপির দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ হয়। এ দিন সংঘর্ষে দলীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়। পুড়িয়ে দেওয়া হয় বেশ কয়েকটি মোটরসাইকেল। এই ঘটনায় বোয়ালমারি থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD