

আব্দুল্লাহ আল মামুন রনী,বোয়ালমারী (ফরিদপুর)প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মাধ্যমিক পর্যায়ে ২০২৬নসালের ৬ষ্ঠ শ্রেনীর বই প্রতিষ্ঠান পর্যায়ে বিতরন কার্যক্রম শুরু হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম.রকিবুল হাসান।
রবিবার (০৭/১২/২০২৫ ইং) বিকাল চারটায় মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধানদের হাতে এ বই হস্তান্তরের মাধ্যমে উদ্বোধন করা হয়।আল হাসান মহিলা মাদ্রাসার সুপার এমএ কুদ্দুস এর হাতে ৬ষ্ঠ শ্রেনীর বই তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম.রকিবুল হাসান।উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন – এবছর দ্রুততম সময়ের মধ্যেই ২০২৬ সালের সকল পাঠ্যবই প্রতিষ্ঠানে পৌছে দিতে সরকার সচেষ্ট। সরকারি ভাবে উপজেলা মাধ্যমিক অফিসে বই সরবরাহ করা হলে সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানে প্রেরন করা হবে।আপনারা শিক্ষার্থীদের মাঝে বিতরন করবেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন – একাডেমিক সুপার ভাইজার আয়শা খাতুন,ইয়াকুব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস,এম ওবাইদুর রহমান,নদেরচাঁদ পিসি দাস একাডেমীর প্রধান শিক্ষক এম এম জামান,হাটখোলারচর দাখিল মাদ্রাসার সুপার আবুজাফর সিদ্দিকী সহ বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানগন।