1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
বোয়ালমারীতে ইউএনও তানভীর হাসান চৌধুরীর অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা | সকালের খবর ২৪
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে সাংবাদিকের উপর হামলার পরে বাড়িতে দুর্ধর্ষ চুরি বিটিএলএর ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের আর্ট প্রদর্শনী উদ্বোধন নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি মাসরুরুল হকের বিদায় সংবর্ধনা জীবননগরে বিজিবির হাতে ৪ মাদক সেবনকারী আটক বোয়ালমারীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল সরাইলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নোয়াখালীতে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ক্রিকেট টুর্নামেন্ট রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী আমতলীতে চরের জমি থেকে মাটি কাটা ও লাইসেন্স না থাকায় ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা

বোয়ালমারীতে ইউএনও তানভীর হাসান চৌধুরীর অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা

  • প্রকাশিতঃ রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১০০ বার পঠিত

আব্দুল্লাহ আল মামুন রনী,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা শিক্ষা পরিবারের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরীর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৩০, নভেম্বর) বেলা ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে মাধ্যমিক শিক্ষা পরিবার এ সংবর্ধনার আয়োজন করেন।

সভায় ইউএনও তানভীর হাসান চৌধুরী বলেন, দায়িত্ব পালনকালে প্রশাসনিক কাজ,সকল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব, বাজেট বরাদ্দ ও উন্নয়ন কার্যক্রমে সর্বোচ্চ দায়িত্ববোধ নিয়ে কাজ করেছি।বিদ্যালয় ভিত্তিক ল্যাঙ্গুয়েজ ক্লাব প্রতিষ্ঠা,ল্যাঙ্গুয়েজ ফেস্টিভ্যাল আয়োজন,এসএসসি ২০২৬ এর পরিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ,শিক্ষার মান উন্নয়নে শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থীর সমন্বয়ে জোর দিয়েছি।আমি একদিন বোয়ালমারীতে থাকবো না কিন্তু ইংরেজী ভাষার দক্ষতা অর্জনে ল্যাঙ্গুয়েজ ক্লাব গুলি ভুমিকা রাখবে।আন্ত:উপজেলা ইংলিশ ডিবেট আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের ইংরেজী ভীতি দূর করতে চেষ্টা করেছি।আপনারা এটি অব্যহত রাখবেন।আশাকরি এসব উদ্যোগ সুদুর প্রসারী ফলাফল বয়ে আনবে।বোয়ালমারী উপজেলার শিক্ষাব্যাবস্থাকে একটা রোল মডেল হিসাবে নিয়ে যেতে চেয়েছিলাম।আপনারা আমাকে যেভাবে সহযোগীতা করেছিলেন আমি আপনাদের নিকট কৃতজ্ঞ। তিনি জানান, বোয়ালমারী শিশু পার্ককে নিজের তৃতীয় সন্তানের মতো করে গড়ে তুলেছি, যা স্থানীয় শিশুদের বিনোদন ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহস্রাইল পাবলিক পাইলটের প্রধান শিক্ষক মো:ইস্রাফিল মোল্যা,এম এ কুদ্দুস সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।এসময় শিক্ষক বৃন্দ আবেগ আপ্লুত হয়ে পড়েন।ইউএনও তানভীর হাসান চৌধুরীসহ উপস্থিত সকল শিক্ষকবৃন্দ কান্নায় ভেঙ্গে পড়েন।
সভাপতির বক্তব্যে জালাল উদ্দীন আহমেদ বলেন- শিক্ষাবান্ধব একজন অভিভাবককে হারিয়ে বোয়ালমারী উপজেলা শিক্ষাপরিবার বাকরুদ্ধ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন –
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: শিব্বির আহমেদ,একাডেমিক সুপার ভাইজার আয়শা আকতার,খরসুতী চন্দ্রকিশোর বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শেলিনা পারভীন সহ সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষকবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD