1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
বোদা সীমান্তে ভারতীয় শাড়ী ও শাল চাদর জব্দ | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান মৌলিক প্রশিক্ষণ শেষ করল ১৭১ আনসার সদস্য: দুর্যোগে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান লালমনিরহাটে নিয়োগ বাতিলের দাবিতে জেলা প্রশাসকের বিরুদ্ধে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন পঞ্চগড়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ন্যায্য সমঝোতা না হলে জোট নয়: নবীনগরে নুরুল হক নূর অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার ছাত্রলীগের ক্যাডার লাভলু সিকদারের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ দুদুকে চসিকের নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের রাস্তায় ফের বর্জ্য ফেললো মহল্লা কমিটি মাধবপুরে অপহরণের পাঁচ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

বোদা সীমান্তে ভারতীয় শাড়ী ও শাল চাদর জব্দ

  • প্রকাশিতঃ রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৯১ বার পঠিত

কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে ৬ লাখ ৭৮ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ী ও শাল চাদর জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শনিবার (১৫ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি। এর আগে শনিবার ভোরে পঞ্চগড় জেলার বোদা উপজেলার লাহেরীপাড়া সীমান্ত এলাকায় নীলফামারী ৫৬- বিজিবি ব্যাটালিয়নের ‘অধীনস্থ’ ধামেরঘাট বিজিবির বিওপির ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে এসব মালামাল আটক করে। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় জেলার বোদা উপজেলার লাহেরীপাড়া এলাকায় পিলার ৭৭১/১-এস থেকে প্রায় ১২০ গজ ভেতরে ধামেরঘাট বিওপির সুবেদার নজরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় অভিযান চলাকালে ভারত থেকে আনা ১৯ পিস ভারতীয় শাড়ী এবং ৯০ পিস ভারতীয় শাল চাদর মালিকবিহীন অবস্থায় জব্দ করে বিজিবি সদস্যরা। জব্দকৃত পণ্যের মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ৬,৭৮,০০০ টাকা।
৫৬ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সদর দপ্তর বিজিবির নির্দেশনায় সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারী জোরদার করা হয়েছে। অবৈধ পণ্য ও মাদক প্রবেশ রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নীলফামারী ৫৬- বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বদরুদ্দোজা ভারতীয় শাড়ী ও শাল চাদর জব্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD