1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
বোদা পৌর শহরের জমিদারপাড়া পৌরসভার 'গ্যাজেটে' অন্তর্ক্তুকরণের জন্য মানববন্ধন | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ন

বোদা পৌর শহরের জমিদারপাড়া পৌরসভার ‘গ্যাজেটে’ অন্তর্ক্তুকরণের জন্য মানববন্ধন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৮৬ বার পঠিত

কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা পৌরসভার ৬ নং ওয়ার্ড এর জমিদারপাড়ার অংশ বিশেষ পৌর “গ্যাজেটে” অন্তর্ক্তুকরণের জন্য মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসারকে স্মারকলিপি প্রদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১১) দুপুরে বোদা পৌরসভা অফিসের সামনে জমিদার পাড়া গ্রামের শতাধিক পুরুষ-নারী মিলে তারা মানববন্ধন পালন করে।মানববন্ধন চলাকালে ভুক্তভোগী বাসিন্দারা জানান, বোদা পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাসিন্দা হওয়ার পরেও তারা নাগরিক সুবিধা হতে বঞ্চিত। বোদা পৌরসভার ভোটার থাকার পরেও তারা জন্মনিবন্ধন পরিচয় পত্র সহ বিভিন্ন নাগরিক সুবিধা পাচ্ছেন না। মানববন্ধনে তাদের দাবী বোদা পৌরসভা হতে সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা পাওয়ার। এ জন্য তারা মানববন্ধন কর্মসূচী পালন করেন বোদা উপজেলা নির্বাহী অফিসার ও বোদা পৌর প্রশাসক মো. রবিউল ইসলামকে স্মারকলিপি প্রদান করেন।মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার রুবেল, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিছুর রহমান, বিএনপির নেতা আজগর আলী, স্থানীয় বাসিন্দা গমির উদ্দীন, উম্মে সালমা প্রমুখ।এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও বোদা পৌর প্রশাসক মো. রবিউল ইসলাম জানান, বোদা পৌরসভার ৬ নং ওয়ার্ডের জমিদারপাড়া এলাকার স্থানীয় বাসিন্দাদের সাথে কথা হয়েছে। তাদের স্মারকলিপি হাতে পেয়েছি। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে অতি দ্রুত সমাধান করার জন্য চেষ্টা করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD