1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
বোদায় স্কাউটস কাব কার্নিভালের উদ্বোধনে বিএনপি'র কেন্দ্রীয় নেতা 'ফরহাদ হোসেন আজাদ' | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে-এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনার মধ্য দিয়ে হাটহাজারীতে মীর হেলালের গণসংযোগ শুরু জীবননগরে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ নওগাঁ-৬ আসনে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন শেখ রেজাউল ইসলাম রেজু বোয়ালমারীতে ট্রেনে কেটে মহিলার মৃত্যু বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো স্পোর্টস কার্নিভাল-২০২৬ চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণার উদ্বোধনকালে-মীর নাছির বিএনপি জনগনের দাবী আদায়ের দলঃরূপসায় আজিজুল বারী হেলাল চট্টগ্রাম প্রেসক্লাবে মতবিনিময় সভায় ইইউ প্রতিনিধিদল

বোদায় স্কাউটস কাব কার্নিভালের উদ্বোধনে বিএনপি’র কেন্দ্রীয় নেতা ‘ফরহাদ হোসেন আজাদ’

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২০৪ বার পঠিত

কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘কাব কার্নিভাল-২০২৫ আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় এবং স্কাউট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কাব কার্নিভালের উদ্বোধন করেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা ফরহাদ হোসেন আজাদ।সোমবার (২৩ জুন) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলায় বোদা পাইলট মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় ও বাংলাদেশ স্কাউটস বোদা উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মো. ফরহাদ হোসেন আজাদ।বোদা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসে সভাপতি মো. শাহরিয়ার নজির এর সভাপতিত্বে উদ্বোধনী সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউটস বোদা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সহ-সভাপতি এনামুল হক, জেলা কমিটির সদস্য আইবুল হক, বোদা উপজেলা শিক্ষা অফিসার শাহজাহান মন্ডল ও বোদা গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মৌসুমী আক্তার সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা।অনুষ্ঠিত কাব কার্নিভাল অনুষ্ঠানে বোদা উপজেলার ৩৩ টি বিদ্যালয়ের স্কাউটস সদস্যরা অংশ নেয়। এছাড়া তাবু জলসা অনুষ্ঠিত হয়। অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় এবং স্কাউট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কাব কার্নিভালের উদ্বোধন করেন। এরপর শপথ বাক্য পাঠ করা হয় এবং স্কাউটস সদস্যদের মাঝে টি-শার্ট বিতরণ করা হয়। পরে এক সংগীতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্কাউটসের সদস্যরা এই সংগীত পরিবেশন করেন।আয়োজকরা জানান, শিশু-কিশোরদের আত্মবিশ্বাস, দেশপ্রেম ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্কাউটস বোদা উপজেলা শাখা জানিয়েছে, ভবিষ্যতেও শিশুদের উন্নয়নমূলক কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD