

কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বোদা উপজেলা শাখার উদ্যোগে বোদা বাসষ্ট্যান্ডে শনিবার (৮ নভেম্বর) দুপুরে পথ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সিপিবির সভাপতি কমরেড দীপক কুমার দে বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কমরেড লিহাজ উদ্দীন মানিকের সঞ্চালনায় পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও বগুড়া জেলা কমিটির সভাপতি কমরেড আমিনুল ফরিদ, বক্তব্য রাখেন সিপিবি জেলা কমিটির সভাপতি কমরেড মো. আশরাফুল আলম, সাধারণ সম্পাদক কমরেড আফতাব হোসেন, সিপিবির নেতা কমরেড আলী মুতুর্জা প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আগামী ১৪ নভম্বের ঢাকায় বাংলাদশেরে কমউিনস্টি পার্টির জাতীয় সমাবেশ সভা সফল করার জন্য আহবান জানান।