

কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ ওই মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধ করে রাখে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক দেলোয়ার হোসেনকে (২৩) আটক করেছে বোদা থানার পুলিশ।এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে গতকাল রবিবার থানায় মামলা করেন।মামলা সূত্রে জানা যায়, বোদা পৌর সদরের ইসলামবাগ সিদ্দিকীয়া দারুল উলুম মাদ্রাসার শিক্ষক দেলোয়ার হোসেন প্রায় ৩ মাস ধরে ওই ছাত্রকে বলাৎকার করে আসছেন। তাকে ভয়ভীতি দেখিয়ে ও প্রাণে শেষ করার হুমকি দিয়ে বিষয়টি প্রকাশ না করার হুমকি দেয়। কয়েকদিন আগে মাদ্রাসার আবাসিক ভবনের নিজ কক্ষে ডেকে নিয়ে অন্য এক ছাত্রকে বলাৎকার করে ওই শিক্ষক।গত শনিবার (৮ নভেম্বর) রাত ১০টার সময় ওই ছাত্র বিষয়টি পরিবারের কাছে জানালে শনিবার রাতে অভিভাবক ও স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে অবরুদ্ধ করে পুলিশে খবর দেন। পরে পুলিশ শিক্ষক দেলেয়ার হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃত দেলোয়ার হোসেন ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর গ্রামের মৃত মনছুর আলীর পুত্র। সে ১ বছর যাবত ওই মাদ্রাসায় নাজেরা বিভাগে শিক্ষকতা করছেন।এ ব্যাপারে বোদা থানার অফিসার ইনচার্জ মো. আজিম উদ্দীন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ওই শিক্ষককের বিরুদ্ধে থানায় মামলা করেন। রবিবার (৯ নভেম্বর) অভিযুক্ত শিক্ষককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।