1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
বোদায় অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা:-সার জব্দ | সকালের খবর ২৪
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
গ্রেফতার ১: আমেরিকা প্রবাসী নারীকে বিয়ের ফাঁদে ও ব্ল্যাকমেইলিং কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নওগাঁয় মাদক বিরোধী অভিযানে ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার ১ ব্রাহ্মণবাড়িয়া তারেক রহমানের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি ডেভিল হান্ট ফেইজ-২: ২৪ ঘণ্টায় ছয় থানা এলাকায় অভিযান, গ্রেফতার ৪৬ সরাইলে তারেক রহমানের জনসভাকে ঘিরে উৎসবের আমেজ, ব্যাপক প্রস্তুতি গ্রহণ ‎রায়পুরের জেলের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালের হিজলাতে উদ্ধার মোংলায় বিদেশি হুইস্কি ও নগদ টাকা সহ নারী আটক চট্টগ্রাম জামেয়া মহিলা কামিল মাদরাসায় সংবর্ধনা নড়াইলের দু’টি আসনে ১৫ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ বার্ষিক সেলস ও মার্কেটিং কনফারেন্সে শরীফ ফার্মাসিউটিক্যালসের ১৫ বছর পূর্তি উদযাপন

বোদায় অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা:-সার জব্দ

  • প্রকাশিতঃ রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ২৩১ বার পঠিত

কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের সুমন ট্রেডার্স নামের একটি সার ডিলারের বিরুদ্ধে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। গত শনিবার (২ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার ময়দানদিঘী বাজারে এ অভিযান চালানো করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর বোদা সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ফরহাদ-অর-রশিদ এবং বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফুয়াদ। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আহমেদ রাশেদ উন নবী, সেনাবাহিনীর একটি দল এবং বোদা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। সেনাবাহিনী সূত্রে জানা যায়, বিএডিসি অনুমোদিত ডিলার সুমন ইসলাম সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে টিএসপি ও পটাশ সার বিক্রি করেন। সরকার নির্ধারিত টিএসপির দাম ১৩৫০ টাকা এবং পটাশ দাম ১০০০ টাকা হলেও তিনি পাশ্ববর্তী বেংহারী ইউনিয়নের খুচরা বিক্রেতা আজিবুল ইসলামের কাছে টিএসপি ১৮০০ ও পটাশ ১১৮০ টাকায় বিক্রি করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিষয়টি প্রমাণিত হলে ৩২ বস্তা সার জব্দ করে অতিরিক্ত আদায়কৃত অর্থ ফেরত দেওয়া হয়। জব্দ করা সার বোদা উপজেলা কৃষি অফিসের হেফাজতে রাখা হয়েছে। অভিযানের সময় ডিলার সুমন ইসলাম দোকানে উপস্থিত না থাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফুয়াদের লিখিত আদেশে কৃষি বিভাগ বাদী হয়ে বোদা থানায় নিয়মিত মামলা দায়ের করার নির্দেশন প্রদান করেন।
ময়দানদিঘী ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শাহিন হোসেন বাদী হয়ে সার ব্যবসাহী সুমন ইসলামে নামে নিয়মিত মামলা দায়ের করেছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম ফূয়াদ বলেন, ৩২ বস্তা সার জব্দ করে অতিরিক্ত অর্থ ফেরত দেয়া হয়েছে। অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে কৃষি বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD