1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
বোদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়েলডিং মিস্ত্রির মৃত্যু | সকালের খবর ২৪
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা নওগাঁয় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৩০ গ্রাম হেরোইন সহ দুইজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চাইলেন মেয়র ডা. শাহাদাত হোসেন ঝালকাঠিতে মাদকাসক্ত ছেলেকে হত্যা করে পুলিশের কাছে আত্মসমর্পণ পিতার নওগাঁয় খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রয়ের অভিযোগ কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক রূপগঞ্জে মাদক বিক্রির টাকা নিয়ে বিরোধ: ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম প্রশ্নের মুখে সংবাদ সম্মেলন ছেড়ে চলে গেলেন পরাজিত প্রার্থী’ মুনির’ ফুলবাড়ী২৯ বিজিবি কর্তৃক যৌন উত্তেজক সিরাপ ও ভারতীয় ইস্কফ সিরাপ আটক

বোদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়েলডিং মিস্ত্রির মৃত্যু

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২৭৩ বার পঠিত

কুয়েল ইসলাম সিহাত, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা পৌর শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পলাশ চন্দ্র রায় (২৭) নামে এক ওয়েলডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ জুন) সন্ধ্যায় পঞ্চগড়ের বোদা পৌরসভাধীন ইসলামবাগ (ঝিনুক নগর) এলাকার লিচু (মিষ্টি, জিলাপি ব্যবসায়ীর) বাড়িতে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত পলাশ ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও হিন্দুপাড়া এলাকার সুরেশ চন্দ্র রায় অরফে হেলথেলুর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় বোদা পৌরশহরে ঝিনুক নগর এলাকায় লিচুর বাড়িতে বিল্ডিং ঘরের লোহার এঙ্গেল লাগানোর কাজ করছিল ওয়েলডিং মিস্ত্রি পলাশ। এ সময় অসাবধানবশত বিদ্যুতের তারে হাত পড়লে বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যায় সে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন।
বোদা থানার অফিসার ইনচার্জ মো. আজিম উদ্দীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মিস্ত্রির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বলেন এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD