

কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বুলবুল (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের সাকোয়া বাজারে। নিহত যুবক সাকোয়া ইউনিয়নের বকশী পাড়া গ্রামের জয়নদ্দীন এর ছেলে।
জানা গেছে গত, শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯ টায় সাকোয়া বাজার থেকে নতুন একটি মোবাইল ফোন কিনে মোটরসাইকেল যোগে বাড়ির দিকে রওয়ানা করলে সাকোয়া ইউনিয়ন ভূমি অফিসের সামনে এশিয়ান হাইওয়ের ওপর পণ্য বোঝাই একটি দশচাকার ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই যুবকে স্থানীয়রা তাৎক্ষণিক
বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক রহমতুল্লাহ জানান, সাড়ে ১১ টায় বুলবুল নামে একজনকে সড়ক দুর্ঘটনাজনিত কারণে হাসপাতালে নিয়ে আসে। তার মাথায় অতিরিক্ত রক্তক্ষরণে কারণে কিছুকক্ষণ পরেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দীন বিষয়টি নিশ্চিত হয়ে বলেন, অজ্ঞাত নামা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে রাতে একজন নিহত হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে কোন মামলা করেনি।।