1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
বোদায় গ্রাম আদালতের করণীয় শীর্ষক ত্রৈ-মাসিক সমন্বয় সভা | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন

বোদায় গ্রাম আদালতের করণীয় শীর্ষক ত্রৈ-মাসিক সমন্বয় সভা

  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৮৬ বার পঠিত

কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় বাংলাদেশে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আয়োজনে বোদা উপজেলা পরিষদ হলরুমে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আতিকা ইসলাম। এছাড়াও গ্রাম আদালতের সঙে যুক্ত উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা চেয়ারম্যানগণ ও হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরবৃন্দরা উপস্থিত ছিলেন।গ্রাম আদালতের বিচারিক সেবার প্রয়োজনীয়তা তুলে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম বলেন, গ্রাম আদালত প্রকল্প ৩য় পর্যায়ে প্রকল্প কর্মকর্তাগণ কারিগরি সহায়তা প্রদান করছেন। গ্রাম আদালতের মাধ্যমে ছোটখাটো ফৌজদারী ও দেওয়ানী মামলা নিষ্পত্তির মাধ্যমে স্থানীয় বিরোধ স্থানীয়ভাবে সমাধান করে প্রান্তিক মানুষের আইনী সেবা নিশ্চিত করতে হবে। সেজন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্যসহ সবাইকে গুরুত্ব সহকারে কাজ করতে হবে।ইউএনও বলেন, ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা গ্রহন, আইন ও বিধি অনুযায়ী গ্রাম আদালত পরিচালনা, মামলা নিস্পত্তি এবং মামলার নথি সংরক্ষণ করার জন্য বিশেষ নির্দেশনা প্রদান করেন এবং মামলার নথি সংরক্ষণ করার জন্য বলেন তিনি। গ্রাম আদালতকে সক্রিয় রাখার দায়িত্ব ইউপি প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরদের। কাজ করতে গিয়ে কোথাও বাধাগ্রস্থ হলে উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করতে বলেন।তিনি গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় সমস্যা নিরসন করা সম্ভব বলেও মন্তব্য করেন। পরে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গ্রাম আদালত কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন ফরম ও রেজিস্ট্রার বিতরণ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD