1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
বেবিচকে দুই সাপ্তাহব্যাপী বোর্ডিং ব্রিজ অপারেশন কোর্সের সমাপ্তি | সকালের খবর ২৪
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে জমিজমা নিয়ে বিরোধ ২ নারীসহ ৩জনকে পিটিয়ে জখম গর্জনিয়া ফাঁড়ী পুলিশের অভিযানে ২৫ টি মোবাইল ফোন ও সিএনজিসহ ৪ যুবক আটক নাকুগাঁও সীমান্ত দিয়ে দেশে ফিরলেন কুড়িগ্রামের ৬ মৎস্যজীবী গাজীপুর-১ আসন কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী মোরেলগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক দূর্নীতি দিবস মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত ‎পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালিত ‎ আটঘরিয়ায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ বিজিবির অভিযানে ৪কোটি টাকার মাদক অস্ত্র-চোরাচালান কৃত পন্য জব্দ

বেবিচকে দুই সাপ্তাহব্যাপী বোর্ডিং ব্রিজ অপারেশন কোর্সের সমাপ্তি

  • প্রকাশিতঃ সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৬৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) পরিচালিত দুই সাপ্তাহব্যাপী বোর্ডিং ব্রিজ অপারেশন কোর্সের সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠান সোমবার (২৪ নভেম্বর) সিভিল এভিয়েশন একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন বিমানবন্দরে কর্মরত মোট ১০ জন বোর্ডিং ব্রিজ অপারেটর ১০ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত এই প্রশিক্ষণে অংশ নেন।

কোর্সে অংশগ্রহণকারীরা বোর্ডিং ব্রিজ পরিচালনার প্রযুক্তিগত দক্ষতা, নিরাপদ অপারেশন নিশ্চিত করার নিয়ম, জরুরি পরিস্থিতি সামাল দেওয়ার পদ্ধতি এবং আন্তর্জাতিক মান অনুযায়ী যাত্রীসেবা উন্নত করার বিভিন্ন দিক শিখেছেন। যাত্রী ও বিমানের মধ্যে সংযোগ স্থাপনকারী বোর্ডিং ব্রিজের সঠিক ব্যবহার বিমানবন্দরের অপারেশনাল কার্যক্রম, নিরাপত্তা এবং সময়ানুবর্তিতাকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে—এ কারণে প্রশিক্ষণটি অংশ গ্রহণ কারীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ছিল।

সমাপনী অনুষ্ঠানে সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী বলেন, বোর্ডিং ব্রিজ অপারেশন যাত্রীসেবার মান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আন্তর্জাতিক মান বজায় রাখতে অপারেটরদের মনোযোগ, প্রযুক্তির সঠিক ব্যবহার এবং পরিস্থিতি মূল্যায়নের সক্ষমতা অত্যন্ত প্রয়োজন। এই প্রশিক্ষণ অপারেটরদের সেই দক্ষতা অর্জনে সহায়তা করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহরিয়ার মোর্শেদ সিদ্দিকী, নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আরিফ এবং নির্বাহী প্রকৌশলী মো. খোরশেদুল ইসলাম।বেবিচক জানায়, ভবিষ্যতে বোর্ডিং ব্রিজ অপারেশনকে আরও আধুনিক ও নিরাপদ করতে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD