

বেনাপোল (যশোর) প্রতিনিধি:
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল, আন্দুলিয়া, বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদক এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিদেশী মদ, গাঁজা, শাড়ী, থ্রী-পিস, শাল চাদর, পোশাক সামগ্রী, কম্বল, চকলেট এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ৩,৩৫,৭৫০/- (তিন ল পঁয়ত্রিশ হাজার সাতশত পঞ্চাশ) টাকা।
সোমবার (১৯ জানুয়ারী) সকাল থেকে বিকাল পর্যন্ত সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য সামগ্রী আটক করা হলেও কোন চোরাচালানি আটক হয়নি।
এ ব্যাপারে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিবিজিএম, পিএসসি জানান, বিজিবির নিয়মিত অভিযানে আন্দুলিয়া ও বেনাপোল এলাকায় অভিযান পরিচালনা করে এসব মালামাল উদ্ধার হয়। যার বাজার মুল্য ৩,৩৫,৭৫০ টাকা।