

মোঃ মাহবুব হোসেন,বার্তা সম্পাদক,
বাংলাদেশ জাতীয়তাবাদী আয়কর আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের প্রধান উপদেষ্টা ও বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব আজম খান।
এছাড়াও উপস্থিত ছিলেন—
বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট রমিজ উদ্দিন
সাধারণ সম্পাদক মাজম আলী খান
বার কাউন্সিলের সদস্য ও ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন
ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব সালেকিন
সাধারণ সম্পাদক আবু নাসের মোঃ মেজবাহ
এছাড়াও সারা বাংলাদেশের প্রতিটি জেলা ট্যাক্সবার অ্যাসোসিয়েশন কর্তৃক একযোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতির মা–সুলভ রাজনৈতিক ব্যক্তিত্ব; তার সুস্থতা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষে তার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।