1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পঞ্চগড় যুবদলের দোয়া মাহফিল | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৪২ অপরাহ্ন

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পঞ্চগড় যুবদলের দোয়া মাহফিল

  • প্রকাশিতঃ সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৫১ বার পঠিত

আজহারুল ইসলাম আজহার, পঞ্চগড়

বিএনপি চেয়ারপারসন ও দেশের সাবেক সফল প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় পঞ্চগড় সদর উপজেলা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে সদর উপজেলা যুবদলের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম কাজল, সদর উপজেলা যুবদলের সভাপতি শাহিনুর ইসলাম (শাহিন), সাধারণ সম্পাদক মোজাহারুল ইসলাম (রাজু), সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন সেলিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল ইসলাম (মুন্না), সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন রুহুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক অগ্রগতির প্রতীক। তাঁর দ্রুত সুস্থতা দেশের মানুষের হৃদয়ের দাবি। তাঁরা বেগম জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিত করা এবং দ্রুত আরোগ্যের জন্য আল্লাহর কাছে আন্তরিক দোয়া প্রার্থনা করেন।

দোয়া মাহফিল শেষে অসুস্থ দেশনেত্রীর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD