1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
বেগমগঞ্জে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার মূল পরিকল্পনাকারী ‘কালা বাবু’ গ্রেফতার | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে-এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনার মধ্য দিয়ে হাটহাজারীতে মীর হেলালের গণসংযোগ শুরু জীবননগরে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ নওগাঁ-৬ আসনে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন শেখ রেজাউল ইসলাম রেজু বোয়ালমারীতে ট্রেনে কেটে মহিলার মৃত্যু বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো স্পোর্টস কার্নিভাল-২০২৬ চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণার উদ্বোধনকালে-মীর নাছির বিএনপি জনগনের দাবী আদায়ের দলঃরূপসায় আজিজুল বারী হেলাল চট্টগ্রাম প্রেসক্লাবে মতবিনিময় সভায় ইইউ প্রতিনিধিদল

বেগমগঞ্জে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার মূল পরিকল্পনাকারী ‘কালা বাবু’ গ্রেফতার

  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ২৭৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নোয়াখালীর বেগমগঞ্জে এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যার মামলায় তদন্তে পাওয়া মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ এর সিপিসি-৩, নোয়াখালী।

গ্রেফতার হওয়া ব্যক্তি হলেন—জাহাঙ্গীর আলম বাবু ওরফে কালা বাবু (৩০)। তার বিরুদ্ধে এর আগেও অস্ত্র ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে।

শুক্রবার (২০ জুন) র‍্যাব-১১, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৯ জুন (বুধবার) বিকাল সাড়ে পাঁচটায় বেগমগঞ্জ থানাধীন মোবুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে কালা বাবুকে গ্রেফতার করা হয়।

এজাহার সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী কামাল হোসেনের মা মর্জিনা আক্তার ঈদের আগের দিন বাড়িতে একা ছিলেন। প্রবাস থেকে পাঠানো টাকা পৌঁছে দিতে গেলে একজন বন্ধু ঘরের দরজা খোলা অবস্থায় দেখতে পান এবং ঘরে প্রবেশ করে ঘর অগোছালো ও আলমারি খোলা অবস্থায় দেখতে পান। তখন প্রতিবেশীদের ডেকে এনে দেখা যায়, মর্জিনা আক্তার খাটের উপর মৃত অবস্থায় পড়ে আছেন। তাঁর চোখ, নাক, মুখ গামছা দিয়ে বাঁধা এবং গলায় পেঁচানো ছিল বিছানার চাদর।

ঘটনার কয়েকদিন পর সৌদি ফেরত ছেলে কামাল হোসেন মায়ের দাফন শেষে আত্মীয়-স্বজনের সঙ্গে আলোচনা করে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলা রুজুর পর থেকেই র‍্যাবের আভিযানিক দল অজ্ঞাতনামা আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি চালাতে থাকে। এর আগে মামলার এক আসামি জোবাইদুল ইসলাম রনি (১৬) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। সেই জবানবন্দির ভিত্তিতে তদন্তের মূল পরিকল্পনাকারী হিসেবে কালা বাবুর নাম উঠে আসে।

এরপরই র‍্যাব অভিযানে নামে এবং মোবুল্লাহপুর এলাকার মিন্টু চেয়ারম্যানের চারতলা বিল্ডিংয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কালা বাবু ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেন।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত কালা বাবুর বিরুদ্ধে পূর্বে অস্ত্র ও হত্যাচেষ্টার একাধিক মামলা রয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানার মামলা নম্বর-১৩, তারিখ-১১/০৬/২০২৫, ধারা ৩০২/৩৪ পেনাল কোডে নিয়মিত মামলা চলমান রয়েছে। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

র‍্যাবের এই কর্মকর্তা জানান,“র‍্যাব-১১ সমাজে সংঘটিত বিভিন্ন অপরাধ বিশেষ করে হত্যা, অস্ত্র, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীকে গ্রেফতার করা র‍্যাবের সাফল্য।

ডিআই/এসকে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD